calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / আন্তর্জাতিক / যুদ্ধজাহাজের মুখোমুখি সংঘর্ষ আরব সাগরে ভারত ও পাকিস্তানের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুদ্ধজাহাজের মুখোমুখি সংঘর্ষ আরব সাগরে ভারত ও পাকিস্তানের

উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তানের দুটি যুদ্ধজাহাজের মধ্যে এক বিপজ্জনক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক গতিতে ভারতীয় যুদ্ধজাহাজের অত্যন্ত কাছাকাছি চলে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৪:১৭
history আপডেট: ১ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানের যুদ্ধজাহাজের এমন "অপেশাদার" আচরণের কারণে ভারতের একটি যুদ্ধজাহাজের সাথে তা ধাক্কা খায়। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ১৯৯১ সালের এপ্রিল মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক মহড়া ও সৈন্য পরিচালনা সংক্রান্ত চুক্তি’র ১০ নম্বর ধারা সম্পূর্ণ লঙ্ঘন করেছে পাকিস্তানি নৌবাহিনীর এই পদক্ষেপ। এ বিষয়ে ইসলামাবাদেও নিযুক্ত ভারতের উপ-রাষ্ট্রদূতকে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরুপ কূটনৈতিক প্রতিবাদ লিপি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সামরিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক জলসীমায় নিয়মিত টহল চলাকালে দুই প্রতিবেশী দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে এই ধরনের সরাসরি সংঘর্ষ বা মুখোমুখি অবস্থান নেওয়ার ঘটনা অত্যন্ত বিরল।