calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / আইন-আদালত / সালিশে যুবককে রড গেঁথে হত্যা, প্রধান আসামির যাবজ্জীবন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আইন-আদালত বিশেষ প্রতিবেদন

সালিশে যুবককে রড গেঁথে হত্যা, প্রধান আসামির যাবজ্জীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সীমানা বিরোধ নিষ্পত্তির সালিশি বৈঠকে সাইদুল ইসলাম শাহিন নামে এক যুবককে গলায় লোহার রড গেঁথে বর্বরোচিতভাবে হত্যার দায়ে দুই আসামিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে মামলার প্রধান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ • দুপুর ০১:১১
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৮ বার পঠিত

১৪ সেপ্টেম্বর নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মো. সাইফুল ইসলাম ওরফে রুবেল এবং একই এলাকার নূর উদ্দিন ওরফে মো. শমীর। আদালত প্রধান আসামি রুবেলকে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড) দেন। অপরদিকে নূর উদ্দিন শমীরকে ৩০৭ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়। অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় সিরাজ আলম, কাজুলী বেগম, রোকসানা বেগম ও আফরোজা বেগমকে খালাস দেন আদালত।

নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৬ আগস্ট দুপুরে চরকাঁকড়া ইউনিয়নে সীমানা বিরোধ ও একটি কড়ই গাছ কাটাকে কেন্দ্র করে আয়োজিত সালিশি বৈঠকে প্রতিপক্ষের লোকজন সাইদুল ইসলাম শাহিনের ওপর হামলা চালায়। একপর্যায়ে শাহিনের গলায় লোহার রড গেঁথে দিলে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) তাপসকর হোসেন মো. খায়রুল ওয়ালা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে সাজা পরোয়ানাসহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।