calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে পরাজিত করে নিগার সুলতানা জ্যোতির দল।...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৪:৪৯
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৪ বার পঠিত

গতকালের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই শূন্য রানে ওপেনার দিলারা আক্তার কট্টির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর সোভানা মুস্তারি এবং জুয়াইরাও দ্রুত বিদায় নিলে মাত্র ৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দল। এমনকি দলের ভরসা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও থিতু হতে পারেননি; কট অ্যান্ড বোল্ড হয়ে ২৩ রান করে তিনি সাজঘরে ফিরে যান।

দলের এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন শারমিন আক্তার ও নাহিদা আক্তার। এই জুটির কার্যকরী ৪২ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি পায় দল। ৩১ বলে ৩টি চারের সাহায্যে ৩৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন শারমিন আক্তার, আর নাহিদা অপরাজিত থাকেন ১৬ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। আমিরাতের পক্ষে কট্টি ৩টি এবং ইন্দুজা ২টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক আরব আমিরাত। অন্যদিকে, টাইগ্রেস বোলারদের আঁটসাঁট ও নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে পড়ে রান তোলার গতি ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রানেই থেমে যায় আমিরাতের ইনিংস, যা বাংলাদেশকে এনে দেয় দারুণ এক জয় ও সেমিফাইনালের স্বস্তি।