calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / অপরাধ / ডিএমপির বিশেষ অভিযান: রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

ডিএমপির বিশেষ অভিযান: রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানগুলোর ধারাবাহিকতায় বিভিন্ন থানায় মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ • বিকাল ০৪:৩৬
history আপডেট: ১ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৬ বার পঠিত

আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৩ জন এবং তেজগাঁও বিভাগে ১১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া উত্তরা বিভাগে ৪২ জন, গুলশানে ৩৯ জন, মতিঝিলে ৬৮ জন, ওয়ারীতে ৮০ জন, লালবাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর বাইরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে।

অভিযানকালে পুলিশ অপরাধীদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশি ও ধারালো অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার চাকু, একটি সাধারণ চাকু, একটি ছুরি এবং ছয়টি তাজা ককটেল। পাশাপাশি মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা এবং ৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।

এছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিক চিপ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও চোরাই মালামালসহ এসব অপরাধীদের আটক করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে।