calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / মার্কিন সেনা ইরাকে কাম্য নয় : খামেনি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন সেনা ইরাকে কাম্য নয় : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, আমেরিকা পৃথিবীর কোনো দেশের বন্ধু নয়, তাই ইরাকে একজন মার্কিন সেনার উপস্থিতিও কাম্য নয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ • সকাল ১১:৩০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩১ বার পঠিত

তিনি  তেহরান সফররত ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি উপস্থিত ছিলেন

সর্বোচ্চ নেতা বলেন, মার্কিনীরা কারো বন্ধু নয় এমনকি তারা তাদের ইউরোপীয় বন্ধুদের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ নয়। ইরাকের উন্নতি, অগ্রগতি ও স্বাধীনতাকে ইরানের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তার এবং বিদ্যমান চুক্তিগুলোর বাস্তবায়ন দু’দেশের জনগণেরই স্বার্থ রক্ষা করবে।

ইরান ও ইরাকের সম্পর্ক ঘনিষ্ঠ করার বিরুদ্ধে ঘোরতর শত্রুতা কাজ করছে জানিয়ে আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, যদি দু’দেশের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন না থাকত তাহলে তেহরান-বাগদাদ সম্পর্ক আবার সাবেক ইরাকি শাসক সাদ্দামের শাসনামলের মতো হয়ে যেতে পারত।

বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাথে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছে। ইরানি কর্মকর্তাদের সাথে নিজের সাক্ষাতের প্রতি ইঙ্গিত করে রশিদ বলেন, ইরানের সাথে সম্পর্ক শক্তিশালী করতে এবং স্বাক্ষরিত অবশিষ্ট চুক্তিগুলো বাস্তবায়নের করতে তার দেশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিগত বছরগুলোতে ইরাকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সমর্থন দেয়ার জন্য তিনি ইরানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র : পার্সটুডে


tag ট্যাগ: #111