calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / ‘জনাথন এম’ ৫৫০ সন্তানের বাবা তিনি!
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

‘জনাথন এম’ ৫৫০ সন্তানের বাবা তিনি!

নেদারল্যান্ডসে এক ব্যক্তি ৪১ বছর বয়সেই সাড়ে ৫০০ সন্তানের বাবা হয়েছেন। দেশটির বিভিন্ন ফার্টিলিটি সেন্টারে শুক্রাণু দেওয়ার মাধ্যমে তিনি এ সন্তানদের বাবা হন। শুক্রবার ওই ব্যক্তিকে নোটিশ পাঠিয়েছেন আদালত। নোটিশে তাঁকে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ • সকাল ১১:২৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৯ বার পঠিত

নেদারল্যান্ডসের নিয়ম অনুযায়ী, ১২টি পরিবারে ২৫টির বেশি শিশুর বাবা হতে পারবেন না কোনো (শুক্রাণু) দাতা। কিন্তু ওই ব্যক্তি ২০০৭ সালে শুক্রাণু দান শুরুর পর সাড়ে ৫০০ থেকে ৬০০ শিশুর বাবা হয়েছেন। ডাচ আদালতের বিচারক থেরা হেসেলিঙ্ক বলেন, আদালতের আদেশ অমান্য করলে ওই ব্যক্তিকে প্রতি শুক্রাণু দানের জন্য এক লাখ ইউরো জরিমানা করা হবে।

জনাথন এমের শতাধিক শিশু নেদারল্যান্ডসের বিভিন্ন ক্লিনিক অথবা বিভিন্ন বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে। আদালতে উত্থাপিত তথ্য অনুযায়ী, ডেনমার্কের ক্লিনিক ক্রিয়সেও শুক্রাণু দিয়েছিলেন তিনি। সেখান থেকে এ শুক্রাণু ইউরোপের কয়েকটি দেশের ক্লিনিকে গেছে। বিচারক সতর্ক করে বলেন, বিষয়টি মনস্তাত্বিক জটিলতা তৈরি করতে পারে। কারণ, একই এলাকায় বিপুলসংখ্যক শিশু রক্তের বন্ধনে আবদ্ধ। এ কারণে বিষয়টিকে আর বাড়তে দেওয়া যাবে না।

নেদারল্যান্ডসে এ ধরনের ঘটনা নতুন নয়। ২০২০ সালে একই পদ্ধতিতে ১৭ সন্তান জন্মদানের অভিযোগ ওঠে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের বিরুদ্ধে। এ ক্ষেত্রে ওই ব্যক্তি বলেছিলেন, শুক্রাণু বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে রোটেরডেম শহরে এক চিকিৎসকের বিরুদ্ধে গর্ভধারণের চিকিৎসা নিতে আসা নারীদের মাধ্যমে ৪৯ শিশু জন্ম দেওয়ার অভিযোগ ওঠে। খবর এএফপির।

tag ট্যাগ: #111