calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / ইরানের প্রেসিডেন্ট জানালেন মোজতবা খামেনি কেমন আছেন,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানের প্রেসিডেন্ট জানালেন মোজতবা খামেনি কেমন আছেন,

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেছেন, খামেনি ‘সম্পূর্ণ সুস্থ’ এবং সম্প্রতি তার সঙ্গে টানা ৭ থেকে ৮ ঘণ্টা বৈঠক...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ • দুপুর ০২:৪০
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৪ বার পঠিত

তার ভাষ্য, ‘যে ব্যক্তি সাত-আট ঘণ্টা বসে আলোচনা করতে পারেন, তার কোনো শারীরিক সমস্যা থাকতে পারে না।' সেইসঙ্গে খামেনির  সঙ্গে বৈঠক ‘খুবই ভালো’ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

পেজেশকিয়ান জানান, বৈঠকে খামেনি জাতীয় ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি ইরানের অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়েও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন।

খামেনির  শারীরিক অবস্থা নিয়ে নতুন করে নানা জল্পনা শুরু হওয়ার মধ্যেই পেজেশকিয়ান এসব মন্তব্য করলেন।

রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি খামেনির একটি পুরোনো ভিডিও প্রকাশ করে। ভিডিওতে তাকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় দেখা যায়।

ইসরাইলি কয়েকটি সংবাদমাধ্যমে খামেনি ‘অত্যন্ত সংকটজনক অবস্থায়’ রয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর প্রকাশের পর ভিডিওটি প্রকাশ করা হয়।

শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো ইরানের ভেতরের কয়েকটি সূত্রের বরাত দিয়ে খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে দাবি করেছিল।

তবে এখন ইরানের কর্মকর্তারা খামেনির সাম্প্রতিক কার্যক্রম ও বৈঠকের কথা প্রকাশ্যে তুলে ধরে এসব খবরের বিরোধিতা করছেন।

পেজেশকিয়ানের বক্তব্য অনুযায়ী, বৈঠকে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোই গুরুত্ব পেয়েছে। খামেনি জাতীয় ঐক্য বজায় রাখা, অর্থনৈতিক চাপ মোকাবিলা এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের ওপর জোর দিয়েছেন।

ইরান যখন রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে, তখন সর্বোচ্চ নেতার স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা যোগ করেছে।

তথ্যসূত্র: সামা টিভি