calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষ প্রভাব পড়ছে ’‘ইরানের সঙ্গে সংঘাতের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষ প্রভাব পড়ছে ’‘ইরানের সঙ্গে সংঘাতের

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব সরাসরি দেশের ভেতরে অনুভূত হতে শুরু করেছে বলে জানিয়েছেন জর্জটাউন ইউনিভার্সিটির কাতার ক্যাম্পাসের গভর্নমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২ আগস্ট ২০২৬ • বিকাল ০৫:৫৪
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২১৪ বার পঠিত

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত হামলা বাতিল করার পর এই সংঘাতের অবসান নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়া এই মুহূর্তে ‘অকালপক্ব’ হবে।

তিনি বলেন, হয়তো আমরা শেষের শুরুর দিকে এগোচ্ছি, তবে এই মুহূর্তে উভয় পক্ষই স্পষ্টতই বাকযুদ্ধ এবং কড়া অবস্থানের মাধ্যমে পরিস্থিতি ধরে রাখার চেষ্টা করছে। মাসগ্রেভ উল্লেখ করেন, মার্কিন প্রশাসন এখন এই সংঘাতের প্রত্যক্ষ পরিণতিগুলো দেখতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে পেট্রোল এবং এলএনজির ক্রমবর্ধমান দাম।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কিছু সাইবার হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে গুঞ্জন রয়েছে, যা এই যুদ্ধকে আরও সরাসরিভাবে আমেরিকার ঘরের দরজায় নিয়ে এসেছে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট এবং ইরানি সরকার উভয় পক্ষই ভালোভাবেই জানে যে নির্বাচনী ঘড়ি টিকটিক করে চলছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল উভয় দেশেই আগামী অক্টোবর-নভেম্বর সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আল-জাজিরা।