calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / তথ্য ও প্রযুক্তি / ওসমো পকেট ৪পি’ আনল ডিজেআই, পেশাদার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ দাম কত?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

ওসমো পকেট ৪পি’ আনল ডিজেআই, পেশাদার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘ দাম কত?

বিশ্বব্যাপী কনটেন্ট ক্রিয়েটর ও ব্লগিংপ্রেমীদের জন্য ‘ওসমো পকেট’ সিরিজের সর্বশেষ সংস্করণ হিসেবে ‘ওসমো পকেট ৪পি’ উন্মোচন করেছে তথ্যপ্রযুক্তি কোম্পানি ডিজেআই। কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে সিনেমা-মানের ভিডিও সুবিধা দিতে এবারই...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১ আগস্ট ২০২৬ • বিকাল ০৫:৪৯
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১২ বার পঠিত

ব্যাটারি ও স্টোরেজ ক্ষমতা 

ডিজেআই-এর তথ্যমতে, নতুন এই ক্যামেরা দিয়ে একবার পূর্ণ চার্জে টানা ২১০ মিনিট পর্যন্ত ভিডিও করা সম্ভব। ব্যাটারিটি মাত্র ১৮ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। আর ফাইল আদান-প্রদানের জন্য ক্যামেরাটিতে যুক্ত করা হয়েছে ইউএসবি ৩.১ স্পিড যা প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৮০০ মেগাবাইট ডেটা স্থানান্তর করতে পারে। 

ক্যামেরাটিতে প্রায় ১০০ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এর ওজন মাত্র ২৩০ গ্রাম, ফলে এটি সহজে জ্যাকেটের পকেটে বহন করা সম্ভব। 

দাম 

ডিজেআই ওসমো পকেট ৪পি আপাতত কালো রঙে পাওয়া যাচ্ছে, তবে শিগগিরই পার্ল হোয়াইট (মুক্তার মতো সাদা) সংস্করণ বাজারে আসবে।

যুক্তরাজ্যের বাজারে ক্যামেরাটির আদর্শ সংস্করণের দাম ধরা হয়েছে ৫২৯ পাউন্ড এবং ইউরোপে প্রায় ৫৯৯ ইউরো। এ ছাড়াও ডিজেআই এর একটি ‘ব্লগ কম্বো’ পাওয়া যাচ্ছে যার দাম যথাক্রমে ৬০৫ পাউন্ড এবং ৬৮৯ ইউরো। এই কম্বো প্যাকের সঙ্গে ওয়্যারলেস রিমোট, মাইক্রোফোন সেট, ফিল লাইট, মিনি ট্রাইপড এবং বাড়তি কিছু এক্সেসরিজ রয়েছে। 

কোম্পানিটি আরও নিশ্চিত করেছে যে, কোনো ধরনের অ্যাডাপ্টার ছাড়াই ওসমো পকেটের আগের এনডি ফিল্টার, ব্যাটারি হ্যান্ডেল বা ব্ল্যাক মিস্ট ফিল্টারের মতো এক্সেসরিজগুলো এই নতুন ক্যামেরাতেও অনায়াসে ব্যবহার করা যাবে। 

সূত্র: সামা টিভি