calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / মার্কিন অস্ত্রের ঘাটতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন অস্ত্রের ঘাটতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় বাধা

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের ঘাটতি বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:৩৫
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩৯ বার পঠিত

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’ (সিএসআইএস)-এর সাম্প্রতিক এক বিশ্লেষণেও একই ধরনের চিত্র উঠে এসেছে। তাদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকার ইতোমধ্যেই কমে যাওয়া প্যাট্রিয়ট এবং থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত আরও দ্রুত শেষ হয়ে আসছে।

বিশ্লেষণটিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে এই সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে, তবে অস্ত্রের এই চরম ঘাটতি ঐ অঞ্চলে নিয়োজিত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলোকে আরও মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেবে। 

সূত্র: মিডল ইস্ট আই