calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প,তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প,তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি নিয়ে তুরস্কের বিরুদ্ধে ইসরাইলের আপত্তিকে গুরুত্ব না দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কোন দেশকে কী প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করবে, তা কোনো বিদেশি নেতা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ • বিকাল ০৫:৪৭
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৩২ বার পঠিত

আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্প জানিয়েছিলেন, তুরস্ককে আবারও এফ-৩৫ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়টি তিনি অবশ্যই বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল, এস-৪০০ ব্যবস্থা এফ-৩৫ যুদ্ধবিমানের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তবে তুরস্ক বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আঙ্কারার দাবি, এস-৪০০ ও এফ-৩৫ একসঙ্গে পরিচালনায় কোনো সমস্যা নেই। বিষয়টি যাচাইয়ে একটি যৌথ কমিশন গঠনেরও প্রস্তাব দিয়েছে দেশটি। তুরস্কের মতে, এফ-৩৫ কর্মসূচি থেকে তাদের বাদ দেওয়া নিয়মবহির্ভূত ছিল এবং এ যুদ্ধবিমান দেশটির পাশাপাশি ন্যাটোর সামরিক সক্ষমতাও আরও শক্তিশালী করবে।