calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / আর্জেন্টাইন খেলোয়াড়দের সত্যিই অগ্রহণযোগ্য এমন আচরণ , অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আর্জেন্টাইন খেলোয়াড়দের সত্যিই অগ্রহণযোগ্য এমন আচরণ , অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং আর্জেন্টাইন ফুটবলারদের আচরণকে ‘অসহনীয় ও অগ্রহণযোগ্য’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। অতিরিক্ত সময়ে ১-০ গোলের জয় দিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:৫৬
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৮ বার পঠিত

গত বুধবার (২২ জুলাই) স্পেনের দানি ওলমোর সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়েলা। তবে এটিকে তিনি কোনো ঘুষি নয়, বরং কেবলই সাধারণ ধাক্কাধাক্কি ছিল বলে দাবি করেন। 

অন্যদিকে, মেটলাইফ স্টেডিয়ামের উত্তপ্ত পরিস্থিতিতে স্প্যানিশ খেলোয়াড়রা যে ধৈর্য ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘এমন উস্কানি ও আগ্রাসনের মুখেও আমাদের ফুটবলাররা সবসময় মাথা ঠান্ডা রেখে প্রকৃত পেশাদারদের মতো আচরণ করেছে।’ 

উল্লেখ্য, পুরস্কার বিতরণী মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে পদক নেওয়ার জন্য হেঁটে যাওয়ার সময় আর্জেন্টাইন ফুটবলারদের সম্মান জানাতে স্পেনের খেলোয়াড়রা ‘গার্ড অব অনার’ দেন। তবে কিছুক্ষণ পর স্প্যানিশ অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে উদযাপনের মুহূর্তটিতে আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড়ই সেদিকে পেছন ফিরে দাঁড়িয়েছিলেন।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, বিশেষ প্রসিকিউটর যেকোনো সদস্য সংস্থা, ক্লাব কিংবা ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ বা প্রক্রিয়া শুরু করতে পারেন। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি ফিফা। আগামী কয়েক মাসে আর্জেন্টিনার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না থাকায়, সম্ভাব্য কোনো নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে—সেটাও এখনো স্পষ্ট নয়।