calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / বিনোদন / 'লাপাত্তা' শুরু হচ্ছে ফারিয়ার বরবাদ' খ্যাত নির্মাতার সঙ্গে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

'লাপাত্তা' শুরু হচ্ছে ফারিয়ার বরবাদ' খ্যাত নির্মাতার সঙ্গে

হাসি আর রহস্য। দুই স্বাদের মিশেলে নতুন এক গল্প নিয়ে আবারও ওটিটিতে ফিরছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার তিনি অভিনয় করবেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম ওয়েব সিনেমা ‘লাপাত্তা’-তে। কমেডি-থ্রিলার ঘরানার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:২৮
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৮৪ বার পঠিত

প্রাথমিকভাবে ‘লাপাত্তা’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসে। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। এতে নুসরাত ফারিয়ার সঙ্গে অভিনয় করবেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে বছরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ‘লাপাত্তা’।

নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, ‘এটি মূলত থ্রিলারধর্মী গল্প, তবে কমেডির উপাদানও থাকবে। প্রস্তুতির কাজ প্রায় শেষ। সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে শুটিং শুরু করব।’

 

অভিনয়ের পাশাপাশি গানেও সক্রিয় রয়েছেন নুসরাত ফারিয়া। গেল কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া ‘লোকে বলে’ শিরোনামের গান। ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে লোকসংগীত ও আধুনিক পপের ফিউশনে তৈরি গানটির কথা লিখেছেন বাঁধন।

 

নুসরাত ফারিয়াকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমায়।

 

অন্যদিকে, ওয়েব ফিল্মের পাশাপাশি নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও এগিয়ে নিচ্ছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ‘রাক্ষস’ সিনেমার পর তাঁর নতুন চলচ্চিত্রের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি বছরের শেষ দিকে।

 

‘বরবাদ’-এর পর আবারও তাঁর পরিচালনায় অভিনয় করবেন শাকিব খান। ইতোমধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।

tag ট্যাগ: #'লাপাত্তা'