calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / খেলাধুলা / বিশ্বকাপ ফাইনালে উঠতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ ফাইনালে উঠতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার

আর্জেন্টিনা ও ইংল্যান্ড প্রতিবেশি নয়, তবে দুটি দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার ইতিহাস দীর্ঘ দিনের। বিশ্বকাপের সেমি-ফাইনালে দুই দলের মুখোমুখি লড়াইয়ের আগে তাই বাড়ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা। যে কারণে এ ম্যাচ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৫ জুলাই ২০২৬ • দুপুর ০১:৪৯
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৯ বার পঠিত

যুদ্ধের চার দশকের বেশি সময় কেটে গেলেও দুই দলের সমর্থকদের সম্ভাব্য সংঘর্ষ কিংবা কোনো ধরনের সংঘাত এড়াতে আটলান্টা শহরজুড়েই নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে পুলিশ। আটলান্টা পুলিশ এক বিবৃতিতে বলেছে, "আটলান্টা আসন্ন ফিফা বিশ্বকাপ সেমি-ফাইনাল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এবং বাড়তি সংখ্যক বাসিন্দা ও দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। এ কারণে আটলান্টা পুলিশ বিভাগ শহরজুড়ে জননিরাপত্তা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অতিরিক্ত জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানস্থল, বিনোদন এলাকা ও জনবহুল স্থানে কৌশলগতভাবে তারা নিয়োজিত থাকবে, যাতে সবাই নিরাপদ ও আনন্দদায়ক অভিজ্ঞতা উপভোগ করতে পারে।”

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই সক্রিয় পদক্ষেপ জনসাধারণকে সুরক্ষিত রাখা, অপরাধ প্রতিরোধ এবং বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপদে এই ঐতিহাসিক ইভেন্ট উপভোগ নিশ্চিত করা।

১৯৮৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে "হ্যান্ড অব গড" গোল করে আর্জেন্টিনাকে জয়ের পথে নিয়ে যান দিয়েগো মারাদোনা। পরে করেন আরও এক গোল যেটিকে বলা হয় শতাব্দির সেরা গোল। পরে এই ম্যাচ নিয়ে বিভিন্ন সময়ে মারাদোনা বলেছেন, এটা ছিল ফরল্যান্ড যুদ্ধের প্রতিশোধ।

সেই ম্যাচের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এবার আর্জেন্টিনার নেতৃত্বে আরেক কিংবদন্তি লিওনেল মেসি।