calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / তথ্য ও প্রযুক্তি / দক্ষিণ কোরিয়ার এআইয়ে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

দক্ষিণ কোরিয়ার এআইয়ে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির সরকার বলছে, এই বিনিয়োগের মাধ্যমে নতুন সেমিকন্ডাক্টর উৎপাদন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১ জুলাই ২০২৬ • বিকাল ০৪:১১
history আপডেট: ৪ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৫৯ বার পঠিত

সোমবার রাজধানী সিউলে প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় বিনিয়োগ ব্রিফিংয়ে এ পরিকল্পনা তুলে ধরেন শিল্পমন্ত্রী কিম জং-কওয়ান। তিনি জানান, ‘থ্রি মেগা প্রজেক্টস’ কর্মসূচির আওতায় প্রায় ৮০০ ট্রিলিয়ন ওন (প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোয়াংজু ও জিওল্লা অঞ্চলকে সিউল মহানগর এলাকার বাইরে দেশের দ্বিতীয় বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রে পরিণত করা হবে।

এই কর্মসূচিতে স্যামসাং ইলেকট্রনিকস, এসকে হাইনিক্সসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারের যৌথ বিনিয়োগ থাকবে। বিনিয়োগের মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টার।

প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, সেমিকন্ডাক্টর ও এআই শিল্পে ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার মুখে দক্ষিণ কোরিয়া এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তিনি উন্নত প্রযুক্তিতে প্রতিযোগিতা সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, উদীয়মান এআই যুগে দক্ষিণ কোরিয়াকে একটি শিল্পশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য।

সরকার আরও জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলীয় চুংচিয়ং অঞ্চলে উন্নত সেমিকন্ডাক্টর প্যাকেজিং শিল্প গড়ে তুলতে অতিরিক্ত ৫২ দশমিক ৫ বিলিয়ন ওন বিনিয়োগ করা হবে। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলের ডেগু ও উত্তর গিয়ংসাং অঞ্চলে সেমিকন্ডাক্টরের কাঁচামাল, যন্ত্রাংশ ও উৎপাদন সরঞ্জাম খাতে উদ্ভাবন কেন্দ্র স্থাপন করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে ৮ দশমিক ৪ গিগাওয়াট সক্ষমতার এআই ডেটা সেন্টার নির্মাণে প্রায় ৩৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। ২০৩৫ সালের মধ্যে এ সক্ষমতা ১৮ দশমিক ৪ গিগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে সারা দেশে মোট বিনিয়োগের পরিমাণ ১ কোয়াড্রিলিয়ন ওনেরও বেশি হবে।

এদিকে এসকে গ্রুপ প্রায় ১ দশমিক ১ কোয়াড্রিলিয়ন ওন এবং স্যামসাং গ্রুপ ২ দশমিক ৬৫৫ কোয়াড্রিলিয়ন ওনের দেশীয় বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে। এর বড় একটি অংশ নতুন প্রজন্মের সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র হিসেবে হোনাম অঞ্চলকে গড়ে তুলতে ব্যয় করা হবে।

সূত্র: আন্দালু এজেন্সি