calendar_today শুক্রবার, ২১ কার্তিক ১৪৩৩ • ৬ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / মার্কিনিদের সরিয়ে নেয়া হলো ৬ বিমানে সুদান থেকে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিনিদের সরিয়ে নেয়া হলো ৬ বিমানে সুদান থেকে

ছয়টি বিমানে করে সুদান থেকে সকল মার্কিন কূটনীতিক এবং তাদের পরিবার সদস্যকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সুদানের আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এ তথ্য জানিয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ • সকাল ০৯:৩৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩ বার পঠিত

আরএসএফ এক টুইটে বলেছে, 'র‌্যাপিড সাপোর্ট ফোর্স কমান্ড রোববার সকালে কূটনীতিক ও তাদের পরিবারগুলোকে সরিয়ে নিতে ছয় বিমানের মার্কিন বাহিনীর মিশনের সাথে সহযোগিতা করেছে।'

আরএসএফ আরো জানিয়েছে, তারা সকল কূটনীতিক মিশনের সাথে পূর্ণ সহযোগিতা করবে, তাদেরকে প্রয়োজনীয় সুরক্ষা দেবে এবং তাদের নিজ নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিত করবে।

রয়টার্স বার্তা সংস্থাও জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী সফলভাবে সুদানের দূতাবাস থেকে সবাইকে সরিয়ে নেয়ার কাজ সম্পন্ন করেছে।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পেন্টাগন কোনো তথ্য জানায়নি।

এদিকে বিভিন্ন মিশনের ১৫০ জনের বেশি লোক সুদান থেকে নিরাপদে সৌদি আরব পৌঁছেছে। তাদের মধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিশিয়া, পাকিস্তান, ভারত, বুলগেরিয়া, বাংলাদেশ, ফিলিপাইন, কানাডা ও বুরকিনা ফাসোর নাগরিক রয়েছে।

সৌদি নৌবাহিনী কূটনীতিক, আন্তর্জাতিক কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের লোহিত সাগরীয় বন্দর পোর্ট সুদান থেকে জেদ্দায় সরিয়ে নিচ্ছে।

কয়েকটি দেশ জানিয়েছে, তারা তাদের হাজার হাজার নাগরিককে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার সংঘর্ষে ইতোমধ্যে কয়েক শ' নিহত হয়েছে, হাজার হাজার লোক আহত হয়েছে। খাবার ও বিদ্যুতের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী এবং জেনারেল হামদান দাগালু ওরফে হেমেদতির নেতৃত্বাধীন আরএসএফ এখনো কোনো কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে পারেনি। ১৫ এপ্রিল তাদের মধ্যে লড়াই ছড়িয়ে পড়ে।

সূত্র : আল জাজিরা

tag ট্যাগ: #111