calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / জাতীয় / জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংসদের সেমিনার অনুষ্ঠিত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংসদের সেমিনার অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে যুব উন্নয়ন সংসদ, ঢাকা-এর আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোঃ আনোয়ার হোসেন, ডিআইজি অব পুলিশ অবসরপ্রাপ্ত, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ • বিকাল ০৩:১৬
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫৪ বার পঠিত

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে যুব উন্নয়ন সংসদ, ঢাকা-এর আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল—সামাজিক প্রতিরোধ, আইনের কার্যকর প্রয়োগ ও সচেতনতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে যৌথ প্রয়াস।

অনুষ্ঠানে মোঃ আনোয়ার হোসেন, ডিআইজি অব পুলিশ অবসরপ্রাপ্ত, মাদকদ্রব্যের ভয়াবহ প্রভাব, যুবসমাজের ঝুঁকি এবং সমাজে মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রাকেও বাধাগ্রস্ত করে। তাই মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ জোরদার করা জরুরি।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। মাদকবিরোধী আন্দোলনকে শুধু দিবসকেন্দ্রিক না রেখে নিয়মিত সামাজিক কর্মসূচিতে রূপ দিতে হবে।

সেমিনারে বক্তারা মাদক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ, আসক্তদের পুনর্বাসন এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

যুব উন্নয়ন সংসদ, ঢাকা-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তরুণদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভা ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।