calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / বাবর বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাবর বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের অধিনায়ক

অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপের আগ পর্যন্ত পাকিস্তান দলকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন বাবর আজম। এমনটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ • সকাল ০৯:১৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৬ বার পঠিত

চলতি মাসের শুরুতে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বাবর আজমকে শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করেছিলেন।

শেঠি সাম্প্রতিক সাক্ষাত্কারে বাবরকে শর্তসাপেক্ষে অধিনায়ক হিসেবে সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন। বলেছেন যতক্ষণ দল জিততে থাকবে ততক্ষণ পাকিস্তানের অধিনায়ক পরিবর্তন করা হবে না। 

পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন মিকি আর্থার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে আর্থারের নাম ঘোষণা করা হয়।  

বাবর আজম ওয়ানডেতে ২১ ম্যাচে পাকিস্তান দলকে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে ১৩টিতে জয় পায় পাকিস্তান। আর ৭ ম্যাচে হেরে যায়। 

টেস্টে ১৮ ম্যাচে নেতৃত্ব দেন বাবর, ৮টিতে জয় আর ৪টিতে ড্র করে পাকিস্তান। বাকি ৬টিতে হেরে যায় তারা। 

টি-টোয়েন্টিতে দেশের হয়ে রেকর্ড ৭০ ম্যাচে নেতৃত্ব দেন বাবর আজম। তার মধ্যে ৪২টিতে জয় পায় পাকিস্তান। তার নেতৃত্বে আর মাত্র একটি ম্যাচে জয়ে পেলে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়বেন বাবর।

tag ট্যাগ: #111