calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে চুক্তি চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে চুক্তি চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন হলে ইরান প্রায় ৫০ বিলিয়ন (পাঁচ হাজার কোটি) মার্কিন ডলার সমমূল্যের নিষেধাজ্ঞা ছাড় ও আটকে থাকা তহবিল ফেরত পেতে পারে। সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে প্রথম দফার আলোচনা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ • বিকাল ০৫:৪৬
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৮৬ বার পঠিত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইতোমধ্যে তহবিল ছাড়ের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

আলোচনার সূত্র অনুযায়ী, কাতারের দোহায় প্রথমে দুই দফায় ৬ বিলিয়ন করে মোট ১২ বিলিয়ন ডলার ছাড়ের বিষয়ে প্রাথমিক সম্মতি হয়েছিল। নতুন রূপরেখা অনুযায়ী, চুক্তির শুরুতে প্রথম ধাপে ইরানের ১২ বিলিয়ন ডলারের তহবিল অবমুক্ত করা হবে। এরপর চলমান ৬০ দিনের আলোচনা চলাকালীন আরও ১২ বিলিয়ন ডলারের তহবিল খুলে দেওয়া হতে পারে। আর দুই পক্ষ যদি শেষ পর্যন্ত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারে, তবে এই নিষেধাজ্ঞা ছাড় ও অবমুক্ত তহবিলের পরিমাণ সর্বোচ্চ ৫০ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে।

তবে এই বিশাল পরিমাণ অর্থ ইরান সরাসরি নগদ বা আনরেস্ট্রিক্টেড ক্যাশ হিসেবে পাবে না। মার্কিন কর্মকর্তাদের দীর্ঘদিনের আশঙ্কা, নগদ অর্থ দেওয়া হলে তা ইরানের ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি) বা সামরিক খাতে চলে যেতে পারে। তাই এই অর্থ কেবল খাদ্য, ওষুধ ও জরুরি মানবিক সহায়তার মতো পণ্য আমদানির ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

মার্কিন প্রশাসনের দেওয়া আরেকটি বড় শর্ত হলো— এই অর্থ দিয়ে ইরানকে পণ্য কিনতে হবে কেবল যুক্তরাষ্ট্রের অনুমোদিত বাজার এবং আর্থিক চ্যানেল বা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। ওয়াশিংটনের এই শর্তে তেহরান পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ করছে কি না তা এখনও স্পষ্ট নয়, তবে ইরান এখন পর্যন্ত প্রকাশ্যে এই শর্ত প্রত্যাখ্যানও করেনি।