calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের আলটিমেটাম ইরানকে ৬০ দিনের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পের আলটিমেটাম ইরানকে ৬০ দিনের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তেহরানের পছন্দ হবে না।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬ • বিকাল ০৩:০৩
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৫ বার পঠিত

ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েই ট্রাম্পের এই সতর্কবার্তা এলো।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ট্রাম্প বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির স্থিতিশীলতার বিষয়েও গুরুত্বারোপ করেন।  তিনি বলেন, বর্তমানে প্রায় ৭০০ জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করছে এবং সামুদ্রিক পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে নতুন করে উত্তেজনা দেখা দিলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হতে পারে এবং আন্তর্জাতিক নৌপরিবহন হুমকির মুখে পড়তে পারে।

ট্রাম্পের ভাষায়, ‘যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। কারণ বিলিয়ন ডলারের জাহাজের মালিকেরা মাথার ওপর ক্ষেপণাস্ত্র উড়তে বা পানিতে মাইন ছড়িয়ে থাকতে দেখতে চান না।’

বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এর নিরাপত্তা আন্তর্জাতিক বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: সামা টিভি 

tag ট্যাগ: #ট্রাম্পের