calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / বিনোদন / ক্যাটরিনা রুপালি পর্দায় ফিরছেন , আলোচনায় ‘চাঁদনি বার’ সিক্যুয়েল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

ক্যাটরিনা রুপালি পর্দায় ফিরছেন , আলোচনায় ‘চাঁদনি বার’ সিক্যুয়েল

দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরতে পারেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ এর পর তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তাই তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ভক্তরা। এবার সেই অপেক্ষার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:০৪
history আপডেট: ৪ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৪২ বার পঠিত

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০০১ সালের আলোচিত চলচ্চিত্র ‘চাঁদনি বার’ এর সম্ভাব্য সিক্যুয়েলে অভিনয়ের বিষয়ে ক্যাটরিনার সঙ্গে আলোচনা চলছে।  ছবিটি পরিচালনা করতে পারেন নির্মাতা অজয় বহল। একইসঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য টাবুর নামও শোনা যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

জানা গেছে, নতুন ছবির গল্পেও সমাজের প্রান্তিক মানুষের জীবন, বিশেষ করে যৌনপল্লির নারীদের সংগ্রাম ও অপরাধচক্রের বাস্তবতা উঠে আসতে পারে। তবে কাহিনি ও চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

বর্তমানে নতুন নতুন চিত্রনাট্য পড়ছেন এবং খুব ভেবেচিন্তে পরবর্তী কাজ বেছে নিতে চাইছেন ক্যাটরিনা।  পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন ক্যাটরিনা। ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কুশলকে বিয়ে করেন তিনি। গত বছরের নভেম্বরে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান। পরিবারের নতুন সদস্যের নাম রাখা হয়েছে বিহান। 

উল্লেখ্য, মধুর ভান্ডারকর পরিচালিত ‘চাঁদনি বার’ মুক্তির পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। টাবু ও অতুল কুলকার্নির অভিনয়ে সমৃদ্ধ ছবিটি বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ সমাজবাস্তবধর্মী চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। 

অন্যদিকে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ধুম থ্রি’, ‘এক থা টাইগার’, ‘ব্যাং ব্যাং’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ওয়েলকাম’ এবং ‘আজব প্রেম কি গজব কাহানি’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন ক্যাটরিনা।

এখন ভক্তদের একটাই প্রশ্ন—‘চাঁদনি বার’-এর নতুন অধ্যায়ে সত্যিই কি দেখা যাবে ক্যাটরিনা কাইফকে?

tag ট্যাগ: #ক্যাটরিনা