calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী
home হোম / খেলাধুলা / লোকে বলে এই ব্রাজিল সেই ব্রাজিল নয়- ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

লোকে বলে এই ব্রাজিল সেই ব্রাজিল নয়- ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো

দর্শকপ্রিয় দলগুলোর মধ্যে এবার সবার আগে কঠিন পরীক্ষায় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর। চার বছর আগে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলেছিল তারা। এমনকি...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬ • বিকাল ০৪:২৩
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩৪১ বার পঠিত

তবে মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবির চোখে ব্রাজিলই এগিয়ে। সর্বশেষ পাঁচ বিশ্বকাপে ফাইনালও খেলতে পারেনি সেলেসাওরা। কিন্তু লাতিন আমেরিকার ফুটবল দলটির যে ফুটবল ঐতিহ্য আর বর্তমান স্কোয়াডের যে সক্ষমতা, তাতে ‘ব্রাজিল’ নামটাই ওজনদার বলে মনে করেন তিনি।

বিশ্বকাপে মরক্কোর প্রথম ম্যাচ নিয়ে নিউজার্সিতে সংবাদ সম্মেলনে উয়াহবি বলেন, ‘লোকে বলে এই ব্রাজিল সেই ব্রাজিল নয়, কিন্তু তারপরও এটা ব্রাজিলই।’ তবে ব্রাজিলকে সমীহ করলেও নিজেদের একেবারে পিছিয়েও রাখছেন না মরক্কোর কোচ। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া দলটি যে কোনো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে বলে বিশ্বাস তাঁর, ‘আমাদের শীর্ষ খেলোয়াড়দের একটি দল আছে, যারা সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে সক্ষম। ব্রাজিলের প্রতি পূর্ণ সম্মান রেখেই আমরা জয়ের তাড়না নিয়ে মাঠে নামবো।’

এরপর এক ধরনের ‘সতর্কবার্তা’ও হতে দিতে চেয়েছেন ব্রাজিলকে, ‘মাঠের লড়াই–ই ঠিক করবে কে কোন অবস্থানে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব, ততটুকু চেষ্টাই করবো আমরা।’

জানুয়ারিতে আফ্রিকান অব নেশনস জেতা মরক্কো (মাঠে সেনেগাল জিতলেও পরে ট্রফি কেড়ে নেওয়া হয়, বর্তমান বিচারাধীন) এবার বিশ্বকাপেও শিরোপানির্ধারণী ম্যাচে খেলতে চায়। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে দায়িত্ব নেওয়া উয়াহবির সেটি তুলে ধরে বলেন, ‘মরক্কো এই বিশ্বকাপে অংশ নিতে আসেনি। আমাদের লক্ষ্য ইতিবাচক কিছু, সর্বোচ্চ সুযোগটা কাজে লাগানো।’

‘সি’ গ্রুপে ব্রাজিল–মরক্কো ম্যাচটি- ফলাফল ব্রাজিল ০১ –মরক্কো ০২