calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / খেলাধুলা / পাকিস্তান বাবরের বিশ্বরেকর্ডে জিতল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

পাকিস্তান বাবরের বিশ্বরেকর্ডে জিতল

ম্যাচের প্রথম ইনিংসের খেলা চলছিল। অথচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের প্রতিটি দর্শক এমন ভাবে ২২ গজের দিকে চোখ রেখেছিলেন যে মনে হচ্ছিল জয় পরাজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান। অবশ্য রোমাঞ্চের জন্ম দিয়ে ম্যাচটাকে এমন টানটান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ • দুপুর ০২:৫৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৫ বার পঠিত

অধিনায়ক হিসেবে রোহিতকে ছাড়িয়ে যাওয়া শতকে সব মিলিয়ে রেকর্ডে রোহিতের এক ধাপ কাছে এগোলেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ শতকের রেকর্ড রোহিতের। ৩ শতকে বাবর সঙ্গী হলেন ভারতের সূর্যকুমার যাদব, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, নিউজিল্যান্ডের কলিন মানরো ও চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজির । বাবরের প্রাপ্তি শেষ নয় এখানেই। ঘরোয়া-আন্তর্জাতিক সব মিলিয়ে তার নবম সেঞ্চুরি এটি। ২০ ওভারের স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় এখন তিনি এককভাবে দুইয়ে। ৮ সেঞ্চুরিতে এখন যৌথভাবে তিনে নেমে গেছেন তিন অস্ট্রেলিয়ান- ডেভিড ওয়ার্নার, মাইকেল ক্লিঙ্গার ও অ্যারন ফিঞ্চ। ২২ সেঞ্চুরি নিয়ে এখানে সবার ধরাছোঁয়ার বাইরে ক্রিস গেইল। ম্যাচ সেরা বাবর সংবাদ সম্মেলনে দিলেন উদারতার পরিচয়, ‘শেষ পর্যন্ত জিততে পেরে ভালো লেগেছে। আশা করি পরের ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে পারব। সত্যি বলতে ব্যক্তিগত মাইফলক নিয়ে আমার কোনো ভাবনা নেই।’ এই লাহোরেই বাংলাদেশ সময় আজ রাত ১০টায় ৫ ম্যাচ সিরিজের তৃতীয়টিতে নামবে দু’দল।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৯৯ রানের জুটি এনে দেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর। আগের ম্যাচে পাওয়ার প্লেতে ফেরা দুই ডানহাতি ব্যাটসম্যান গড়েন ৯৯ রানের জুটি। রিজওয়ান ৩৪ বলে করেন ৫০ রান। এরপর ৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারালে চাপে পরে স্বাগতিকরা। সেখান থেকে ইফতেখার আহমেদকে নিয়ে অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটি গড়েন বাবর। ইফতেখারের অবদান ১৯ বলে ৩৩ রান।
আগের ম্যাচের তুলনায় হারের ব্যবধান কম হওয়া সত্ত্বেও রান তাড়া করতে নেমে কখনই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি নিউজিল্যান্ড। দুই ওপেনার টম ল্যাথাম ও চ্যাড বাওয়েস কচ্ছপ গতিতে যথাক্রমে ১৯ ও ২৬ রান করেন। হার না মানা ৪০ বলে ৬৫ রান করা মার্ক চাপম্যানকে কেউই সঙ্গ দিতে পারেনি। অন্যদিকে আগের ম্যাচের মত এই ম্যাচেও কিউইদের ব্যাটিং মেরুদন্ড ভেঙে দেন হারিস রউফ। ২৭ রান খরচায় ৪ উইকেট নেন এই পেসার।


tag ট্যাগ: #111