calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / অন্যান্য / রাশিফল এ সপ্তাহের (৬ জুন-১৩ জুন)
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

রাশিফল এ সপ্তাহের (৬ জুন-১৩ জুন)

সাফল্য লাভের জন্য কর্ম যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা এবং কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারবেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৭ জুন ২০২৬ • বিকাল ০৪:১২
history আপডেট: ৫ মাস আগে
timer ৭ মিনিট পড়ার সময়
visibility ২০৫ বার পঠিত

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): স্বাধীনপ্রিয় ও অনুসন্ধানযুক্ত মানসিকতার জন্য সফলতা পাবেন। পারিবারিক আনন্দ উপভোগ করবেন। পেশাগত কাজে আপনার মূল্যায়ন বাড়বে। বিপণন বাণিজ্যের সাথে যুক্তদের জন্য ভালো সময়। রোমান্টিক সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হবে। ভ্রমণের যোগ আছে। আবেগ প্রবণতা বাড়বে। আর্থিক যোগাযোগ শুভ।

মিথুন রাশি ‌(২২ মে-২১ জুন) : এ সপ্তাহে আপনার ভাগ্য বেশ সুপ্রসন্ন। আর্থিক ভাগ্য বেশ ভালো। বৈদেশিক বাণিজ্য বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সফলতা আসতে পারে। প্রেম ও রোমান্স শুভ। সৃজনশীল কাজে সফলতা পাবেন। দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। শিক্ষাসংক্রান্ত বিষয়ে সফলতা আসবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): ভ্রমণের প্রতি আপনার আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষায় সফলতা আসবে। শারীরিক ও মানসিক দিকে সুশৃঙ্খল জীবনযাপন করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পাবেন। আর্থিক দিক শুভ। বন্ধু বা ঘনিষ্ঠ কারো কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): সদাচারী আচরণ শারীরিক ও মানসিকভাবে সমৃদ্ধি দেবে। আপনার প্রতিটি বিষয় নিয়ে যথেষ্ট সাবধান হওয়া উচিত। রোমান্টিক সম্পর্কে সমঝোতা দরকার। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বিশ্বস্ত ও অবিচল মানসিকতার জন্য সফলতা আসবে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): সামগ্রিকভাবে নিজেকে সতেজ রাখার চেষ্টা করুন। সৃজনশীল কাজে যুক্তদের জন্য ভালো সম্ভাবনা আছে। জীবনসঙ্গীর কোন সফলতা আপনাকে মানসিক পরিতৃপ্তি দেবে। অনেক কন্যার রাশির জাতক জাতিকাদের শুভ পরিণয়ের সম্ভাবনা আছে। প্রেম ও রোমান্স শুভ। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। প্রেম ও বিয়ের বিষয়ে অগ্রগতি হবে। আর্থিক অনিশ্চিয়তা অনেকটা কেটে যাবে। আত্মীয় স্বজনেরা আপনাকে ভুল বুঝতে পারে। পেশাগতভাবে ভালো যাবে। আর্থিক ভাগ্য শুভ। সৃজনশীল কাজে সফলতা আসতে পারে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন। মানসিকভাবে সতেজ থাকবেন। কাজকর্মে গতি বাড়বে। পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। যানবাহন ক্রয়-বিক্রয়ে লাভবান হবেন। ভ্রমণ শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): স্বাধীন পেশাজীবীদের জন্য ভালো সময়। আর্থিক বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন। স্পষ্ট কথা বলা থেকে নিজেকে বিরত রাখুন। আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্তদের ভালো সময়। আত্মীয়-স্বজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা  রক্ষা করার চেষ্টা করুন। রাগ উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। যানবাহন চলাচলে সাবধান থাকুন। দাম্পত্য সম্পর্কে সমঝোতা দরকার। পেশায় সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে। এজেন্সি ব্যবসার জন্য অনুকূল সময়। মানসিকভাবে অবসাদ বাড়তে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে। এ সপ্তাহে আপনি সব ধরনের সফলতা পাবেন। সাংগঠনিক কাজে সম্মান পাবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। পারিবারিক শান্তি শৃঙ্খলা বাড়বে। আর্থিক অবস্থার পরিবর্তন হবে। ভ্রমণ শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সদাচারে অভ্যস্ত হোন। সব ধরনের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। আপনার নিজ অবস্থান অনুযায়ী সফলতা পাবেন। পারিবারিক, সামাজিক যোগাযোগ বাড়বে। রোমান্টিক সম্পর্কে দৃঢ়তা প্রয়োজন। ব্যবসায়িক সাংসারিক কাজে অর্থ ব্যয় বাড়তে পারে।

tag ট্যাগ: #রাশিফল