calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / আন্তর্জাতিক / যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নতুন করে ইরান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নতুন করে ইরান

ক্তরাষ্ট্রের ওপর সম্পূর্ণ আস্থার অভাব ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমাগত উসকানিমূলক আচরণের কারণে ইরান ভেতরে ভেতরে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে ২০২৬ • রাত ১০:৪৫
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৪ বার পঠিত

ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক লরেঞ্জো কামেল মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতি নিয়ে এক বিশ্লেষণে বলেন, ‘যদিও আমরা দেখেছি ইসরায়েলি কর্তৃপক্ষ ট্রাম্প ও ইরানি কর্তৃপক্ষের যেকোনো চুক্তিকে নসাৎ করার জন্য লেবাননে নতুন করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু বরাবরের মতোই মূল সমস্যাটি তৈরি করছেন নেতানিয়াহু।’

লরেঞ্জো কামেল মনে করেন, অন্তত আগামী ইসরায়েলি নির্বাচন পর্যন্ত নেতানিয়াহুকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ‘অপরিহার্য যুদ্ধকালীন নেতা’র ভূমিকা পালন করে যেতে হবে। নেতানিয়াহু খুব ভালো করেই জানেন, এই ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি ছাড়া তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে এবং ইসরায়েলের ভেতরের বিরোধীরা তাঁকে সহজেই ক্ষমতাচ্যুত করবে।

অধ্যাপক কামেল আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে লাগামহীনভাবে কাজ করার সুযোগ দিয়ে চলেছে। এর ফলে তেহরানের মনে ওয়াশিংটনের প্রতি তীব্র আস্থার সংকট তৈরি হয়েছে এবং তারা যেকোনো পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি জোরদার করছে।

অধ্যাপক কামেল বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না নেতানিয়াহুকে লেবাননে একটি সত্যিকারের যুদ্ধবিরতি মেনে চলার কঠোর নির্দেশ দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যেকোনো শান্তি চুক্তি ‘অত্যন্ত নড়বড়ে’ ও অনিশ্চিত থাকবে।