calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / হাসনাত আবদুল্লাহ বলেছেন বিএনপি ‘দখল’ হয়ে গেছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

হাসনাত আবদুল্লাহ বলেছেন বিএনপি ‘দখল’ হয়ে গেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিএনপি দখল হয়ে গেছে। বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ দলে পরিণত হয়েছে। ’

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬ • দুপুর ১২:৩৪
history আপডেট: ৫ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ২৮২ বার পঠিত

১৭ মে রাত পৌঁনে ৮টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি যে আদর্শিক রাজনীতি করত, লড়াই সংগ্রামের রাজনীতি করত, এখন যাদের দ্বারা বিএনপি নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে এতে তাদের দলের নেতারাই আমাদেরকে বলে এ বিএনপি আমরা চিনি না।’

তিনি বলেন- আমরা দেখলাম দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকগুলোকে পর্যন্ত দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে কীভাবে মাফিয়া কায়দায় দখল করা হয়েছে সেটাও দেখলাম। বিসিবিকে দখল করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো দখল করা হয়েছে। মানুষের তো চক্ষু লজ্জা থাকে, কিন্তু তাদের কোনো চক্ষু লজ্জা নাই। এ কারণে বলছি ‘বিএনপি ইজ রিজেক্ট’।

এনসিপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা আমদেরকে বলে- যে বিএনপির জন্য রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, জেল-জুলুম খেটেছি, বাাড়িতে থাকতে পারি নাই, পরিবারের সঙ্গে খাবার খেতে পারি নাই, বাপ-মার জানাজায় অংশ নিতে পারি নাই; আমরা যে বিএনপির জন্য এই ত্যাগ করেছি, আজকের বিএনপি সেই বিএনপি নয়।

তিনি বলেন- আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবে। এতদিন এমনটা হতো যে, প্রধানমন্ত্রী হবে একটি নির্দিষ্ট পরিবার থেকে। এর বাইরে যদি হন তাহলে আপনি আর এই স্বপ্ন দেখতে পারবেন না। আমরা বলছি না কেউ স্বৈরাচার হয়ে গেছে, তবে কেউ যেন স্বৈরাচার হতে না পারে সেদিকে সজাগ থাকব।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম পরিবর্তন চেয়ে হাসনাত বলেন- আমরা পরিবর্তন চেয়েছিলাম, এখন যদি আগের সব কিছু ঠিক থাকে তাহলে পরিবর্তন আর হলো কোথায়? সিস্টেম পরিবর্তন করতে হবে। সেবা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কার করতে হবে। সরকারি সুবিধা সবার জন্য সমান হতে হবে। 


দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিন জেলার মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচি পালন করছেন হাসনাত আবদুল্লাহ।

সভায় বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল আহসান পাপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্, উপজেলা এনসিপির সমন্বয়ক আবুল কাশেম অভি। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. মোশারফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি মাও. মতিউর রহমান ফরাজী, এনসিপি নেতা গাজী আলাউদ্দিন প্রমুখ।