calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম
home হোম / অপরাধ / নিম্নমানের সামগ্রী সড়ক নির্মাণে , কাজ বন্ধের নির্দেশ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অপরাধ বিশেষ প্রতিবেদন

নিম্নমানের সামগ্রী সড়ক নির্মাণে , কাজ বন্ধের নির্দেশ

নওগাঁর মহাদেবপুরে এক কোটি টাকা ব্যয়ে গ্রামীণ সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তীব্র প্রতিবাদ ও বাধার মুখে বর্তমানে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মূল...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬ • দুপুর ০১:২২
history আপডেট: ৬ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৭৭ বার পঠিত

গত সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল গ্রামে সরেজমিনে দেখা যায়, এইচবিবি (হেরিং বোন বন্ড) পদ্ধতিতে রাস্তার কাজ চলছে। তবে নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান অত্যন্ত নিম্নমানের। শ্রমিকদের ভাষ্যমতে, অধিকাংশ ইটই ২ ও ৩ নম্বর ক্যাটাগরির। স্থানীয়রা জানান, উপজেলায় ১৭টি উন্নত ইটভাটা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে দূরবর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে এসব অনুপযুক্ত ইট আনা হয়েছে।

বালুর আস্তরণ নিয়েও মিলেছে জালিয়াতির প্রমাণ। ঠিকাদারের প্রতিনিধি বেডে ৬ ইঞ্চি বালু দেওয়ার দাবি করলেও, স্থানীয়রা কোদাল দিয়ে খুঁড়ে মাত্র ১ ইঞ্চি বালুর অস্তিত্ব পান। গ্রামবাসীর বাধার মুখে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার নিম্নমানের ইট সরিয়ে নেওয়া হয়েছে। তবে এর আগেই অনেক ইট রাস্তায় গেঁথে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রকল্প এলাকায় কাজের বিস্তারিত সংবলিত কোনো সাইনবোর্ড না থাকায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, সাগরইল গ্রামে ১.১০ কিলোমিটার এবং ভালাইন গ্রামে ৪০০ মিটার সড়ক নির্মাণে মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারিভাবে সোহেল রানা নামে এক ঠিকাদার কাজটি করছেন। তবে অভিযোগ উঠেছে, তিনি মূল ঠিকাদারের কাছ থেকে বেআইনিভাবে প্রকল্পটি কিনে নিয়েছেন।

এ বিষয়ে ঠিকাদার সোহেল রানা মুঠোফোনে জানান, খারাপ ইট ব্যবহার করা হবে না এবং কিছু ইট ভুলক্রমে চলে এসেছিল। তবে আইন অনুযায়ী সরকারি প্রকল্পের কাজ হস্তান্তরের কোনো সুযোগ নেই।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মোশাররফ জানান, অনিয়মের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, সাগরইল গ্রামে ১.১০ কিলোমিটার এবং উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামে ৪০০ মিটার সড়ক নির্মাণে মোট এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠলে প্রকল্পটি পরিদর্শন করা হয় এবং কিছু নিম্নমানের ইট ফেরত পাঠানো হয়েছে।