calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / জাতীয় / থাইল্যান্ডের চিকিৎসায় নির্ভরতা কমাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বিএনএইচ হাসপাতালের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

থাইল্যান্ডের চিকিৎসায় নির্ভরতা কমাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বিএনএইচ হাসপাতালের

থাইল্যান্ডের উন্নত চিকিৎসা সেবার ওপর নির্ভরশীল বাংলাদেশি রোগীদের দেশেই সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের সেবা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে ব্যাংককের বিখ্যাত বিএনএইচ (BNH) হাসপাতাল। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬ • রাত ১১:৫৮
history আপডেট: ৬ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৭৯ বার পঠিত


গতকাল ১৯ এপ্রিল (রবিবার) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক প্রটোকল অফিসার ড. মোঃ ফরিদুল ইসলামের সাথে বিএনএইচ হাসপাতালের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা বাংলাদেশে চিকিৎসা সেবার মানোন্নয়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক মিস্টার এ্যাপিচাই (Mr. Apichai)। তাঁর সাথে উপস্থিত ছিলেন প্রখ্যাত স্পাইন বিশেষজ্ঞ ড. অর্থিত হংভেনিট (Dr. Arthit Hongvanit), ওভারসিস মার্কেটিং ম্যানেজার মিস জেরিন্যা জিউজিন্দা (Miss Jarinya Jiwjinda) এবং এশিয়ান মার্কেটিং এক্সিকিউটিভ মিজ এনগুয়েন থাই হুয়াং গিয়াং (Miss Nguyen Thi Houng Giang)।

বৈঠকে ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, "দেশ ও জনগণের কল্যাণে সহায়ক যেকোনো ইতিবাচক অংশীদারিত্বকে বর্তমান সরকার স্বাগত জানাতে চায়। চিকিৎসা ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের স্বাস্থ্য খাতের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।"

বিএনএইচ হাসপাতালের সহকারী পরিচালক মিস্টার এ্যাপিচাই তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বিগত বছরগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি রোগী তাঁদের হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তিনি বলেন, "আমাদের এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশি রোগীদের প্রকৃত স্বাস্থ্যগত প্রয়োজনগুলো বোঝা এবং তাঁদের জন্য সেবার মান আরও সহজলভ্য ও উন্নত করা। আমরা বাংলাদেশের সাথে একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী।"

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে বাংলাদেশি রোগীদের থাইল্যান্ড যাওয়ার প্রবণতা হ্রাস পাবে এবং দেশেই উন্নত প্রযুক্তির উন্নত চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হবে।