calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নওগাঁয় শিক্ষার্থী নিহত ◆ পোশাকশ্রমিকরা কাজে ফিরছেন ◆ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রভাব: বিশ্ববাজারে টানা চার দিন কমল জ্বালানি তেলের দাম ◆ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জের: নাহিদ ইসলামকে আইনি নোটিশ ◆ প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার মহোৎসব: উজিরপুর উপজেলায় তোলপাড় ◆ দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা ◆ ইরানকে সহায়তার দায়ে ভারত ও তুরস্কের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা ◆ মোংলা থেকে উত্তরাঞ্চলে তৈরি হবে জ্বালানি অবকাঠামো, প্রধানমন্ত্রী ◆ জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র যা করবে তাইওয়ানে হামলা হলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র যা করবে তাইওয়ানে হামলা হলে

বাণিজ্য যুদ্ধ, দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন বহুদিনের। তবে সাম্প্রতিক সময়ে তাইওয়ান নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের উত্তেজনা অনেক গুণ বেড়েছে। মূলত গত বছর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল ২০২৩ • সন্ধ্যা ০৭:৪৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৭ বার পঠিত

এমনই প্রেক্ষাপটে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল বলেছেন, চীন যদি তাইওয়ানের বিরুদ্ধে হামলা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে টেক্সাসের এ কংগ্রেসম্যান এমন কথা বলেন। এর আগে তিন দিনের সফরে তাইওয়ান পৌঁছে একটি দ্বিদলীয় মার্কিন প্রতিনিধিদল। যার নেতৃত্বে রয়েছেন মাইকেল ম্যাককল। 

তাইওয়ানের রাজধানী তাইপে থেকে ফক্স নিউজকে তিনি বলেন, কমিউনিস্ট রাষ্ট্র চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে বিষয়টি নিয়ে অবশ্যই কংগ্রেস এবং যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আলোচনা করা হবে। জনগণ সমর্থন করলে কংগ্রেস সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

খবরে বলা হয়েছে, তাইওয়ানের মাটিতে সেনা মোতায়েনের কথা বলা হলেও- যুদ্ধের প্রসঙ্গ যখন আসবে তখন মার্কিন জনগণের সমর্থনের বিষয়টি কীভাবে নিরূপণ করা হবে- সেটা তিনি পরিষ্কার করে বলেননি। তবে যুদ্ধ যে সব সময় সর্বশেষ ব্যবস্থা, সেটাও উল্লেখ করেন এই মার্কিন কংগ্রেসম্যান।

মাইকেল ম্যাককল আরও বলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তাহলে তাইওয়ানে মার্কিন সেনা মোতায়নের ক্ষেত্রে কংগ্রেস অনুমোদন দিতে মোটেই দেরি করবে না।

তিনি বলেন, ইউক্রেনের চেয়ে খুব আলাদা অবস্থানে আছে তাইওয়ান। তার প্রথমটা হল, তারা যুদ্ধে পরীক্ষিত বা প্রস্তুত নয়। তারা যুদ্ধের জন্য প্রস্তুত নয়।

ম্যাককল বলেন, আপনি যখন ইউক্রেনের দিকে তাকান, দেখবেন ন্যাটো তাদের সমর্থন করেছে। প্রশান্ত মহাসাগরে তো ন্যাটো নেই। তাই জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়ার দিকে তাকালে, আমাদেরও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে হবে।

‘কারণ যদি আমরা সেটা না করি, তার অর্থ দাঁড়াবে- আমরা আগ্রাসন ও যুদ্ধকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি,’ সতর্ক করে বলেন ম্যাককল।

প্রসঙ্গত, তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন। বিপরীতে তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে চিন্তা করে। আলাদা দেশ হিসেবে তাইওয়ানের সঙ্গে মার্কিন সরকারের যোগাযোগকে ভালো চোখে দেখে না বেইজিং। কিন্তু তার পরও তাইপে-কে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন।

tag ট্যাগ: #111