calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / বিনোদন / জয়া আহসান মোহনীয় স্টাইলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

জয়া আহসান মোহনীয় স্টাইলে

অভিনয় ও গ্ল্যামারের সমার্থক শব্দ যেন জয়া আহসানের নাম। বড় পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল আইকন। অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের হৃদয় জয় করেন, তেমনি সামাজিক যোগাযোগ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ • বিকাল ০৩:০৪
history আপডেট: ৬ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৫৭ বার পঠিত

সম্প্রতি ফেসবুকে কিছু ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন তিনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে অত্যন্ত আকর্ষণীয় ও গ্ল্যামারাস লুকে।

 

 

তার পোশাকে ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। বিশেষ করে করসেট স্টাইলের উপরের অংশটি দৃষ্টিনন্দন কারুকাজে সমৃদ্ধ, যা তার লুকে এনেছে ফ্যাশনেবল এক নতুন মাত্রা।

 

 

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গয়না। গলায় ও কানে তিনি পরেছিলেন সবুজ পাথরের (এমেরাল্ড) ভারী নেকলেস ও দুল, যা তার পুরো সাজে যোগ করেছে রাজকীয় আবহ। একই রঙের একটি বড় আংটিও ছিল তার হাতে।
মেকআপেও ছিল পরিমিত ও নিখুঁত ছোঁয়া—হাইলাইট করা ত্বক ও পরিপাটি খোঁপা তার মুখের গঠনকে আরও উজ্জ্বল করে তুলেছে।

তার এই নতুন রূপ দেখে ভক্তরাও মুগ্ধ। কেউ লিখেছেন, ‘সুন্দর মানুষ সবসময়ই সুন্দর লাগে,’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘তোমাকে দারুণ লাগছে।’

tag ট্যাগ: #জয়া আহসান