calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / খেলাধুলা / শ্রীলঙ্কা প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

শ্রীলঙ্কা প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে

-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর বর্তমানে মাঠের অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ঈদের ছুটির পর এই ব্যস্ততা আরও বাড়বে। ঘরের মাঠে লঙ্কান মেয়েদের বিপক্ষে প্রথমবার পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬ • দুপুর ০২:৫৫
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২১৮ বার পঠিত

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ২০২৩ সালের পর এটিই হবে দুই দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক লড়াই।

এই সিরিজের মাধ্যমে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে রাজশাহী। সিরিজের সবগুলো ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। এর আগে এই ভেন্যুতে কোনো স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

২০ এপ্রিল মাঠে গড়াবে প্রথম ওয়ানডে ম্যাচ। একদিন বিরতি দিয়ে ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ২৫ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৬ এপ্রিল দুই দলই সিলেটের বিমান ধরবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। 

২৮ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২ মে মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

tag ট্যাগ: #শ্রীলঙ্কা