calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / রাজনীতি / ঢাবিতে ভিসি নিয়োগ বিএনপি নেতাকে , যা বললেন ডা. মাহমুদা মিতু
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ঢাবিতে ভিসি নিয়োগ বিএনপি নেতাকে , যা বললেন ডা. মাহমুদা মিতু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। মেধার বদলে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬ • দুপুর ০২:০৫
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৭৭ বার পঠিত

নিজের ফেসবুক টাইমলাইনে সোমবার দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, কোটা না ,মেধা? স্লোগান দিয়ে প্রাণ দেওয়া জাতির বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন, লাগারে লাগা ধান লাগা স্লোগান দিয়ে। কী ঘৃন্য!

এর আগে এক পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, পাশে চোখ ভেজা হাসনাতই বাংলাদেশ কিংবা ওটাই আপনি কিংবা আমি। সকাল থেকে বার বার আমি নাহিদ ইসলামের এই বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন আমার আপনার এই বক্তব্য শোনার পরে যে অনুভূতি হয়েছে অনেকেরই তা হয় নি।

তিনি লেখেন, এই অনুভূতি বাংলাদেশের তরুণ প্রজন্মের। যাদেরকে জুলাই রাজনীতি সচেতন করেছে। যারা বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস আমাদের এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে।

তিনি আরও লেখেন, জীবন ও দিতে হতে পারে বলা যায় না। বেশি বললে কে, কখন মেরে ফেলে। এটা তাদের জন্য লজ্জার যে তাদের ভিতরে জুলাই নাই। যে জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আজ সরকার গঠন করেছে সেই জুলাইকে তারা হৃদয়ে ধারণ করে না। যতটা করে কেবল চাপ এড়াতে।

tag ট্যাগ: #ভিসি নিয়োগ