calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / চীন মহড়া চালাচ্ছে তাইওয়ান ঘিরে ফেলার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীন মহড়া চালাচ্ছে তাইওয়ান ঘিরে ফেলার

চীনের সামরিক বাহিনী তাইওয়ানকে ঘিরে ফেলার মহড়া শুরু করেছে। তিন দিনের এই মহড়া শনিবার থেকে শুরু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তাইওয়ানকে চীনের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসাবে দেখে বেইজিং। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৪২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪২ বার পঠিত

গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট চীনের হুমকি উপেক্ষা করে সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফরে যান। শনিবার তিনি সফর থেকে ফিরে আসার কয়েক ঘণ্টা পর চীন সামরিক মহড়া শুরু করে। এই মহড়াকে তাইওয়ানের প্রতি ‘কঠোর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৪২টি চীনা সামরিক বিমান এবং আটটি জাহাজ তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এই লাইনটি চীনা এবং তাইওয়ানের ভূখণ্ডের মধ্যে একটি অনানুষ্ঠানিক বিভাজন রেখা।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, এই সামরিক মহড়া ‘একসাথে তাইওয়ান দ্বীপের চারপাশে টহল এবং এর দিকে এগুনোর কাজ করবে, সর্বত্র ঘেরাও এবং প্রতিরোধের ভঙ্গি তৈরি করবে।’


tag ট্যাগ: #2222