calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / রাজনীতি / ঝাড়ু হাতে উদ্বোধন করলেন পরিষ্কার অভিযান গয়েশ্বর
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

ঝাড়ু হাতে উদ্বোধন করলেন পরিষ্কার অভিযান গয়েশ্বর

ঝাড়ু হাতে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ মার্চ ২০২৬ • বিকাল ০৪:৩৩
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৭ বার পঠিত

১৪ মার্চ বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের রাস্তা পরিষ্কার কাজে অংশ নেন তিনি। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গয়েশ্বর।

তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সব নাগরিকের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা নাগরিক কর্তব্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চাই। 

গয়েশ্বর বলেন, জনগণের স্বার্থে কথা বলতে কখনোই কারো পক্ষ বা বিপক্ষ বিবেচনা করি না। দেশের মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে আমি সব সময় সোচ্চার থাকি।

তিনি বলেন, আমি জনগণের স্বার্থে আমার কথা বলে যাব। এতে কে খুশি হবে বা কে অসন্তুষ্ট হবে, তা আমার দেখার বিষয় নয়। দেশের মানুষ যে সমস্যার মধ্যে আছে, সেই বাস্তবতা তুলে ধরা এবং সমাধানের পথ খোঁজা আমাদের দায়িত্ব।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের স্বার্থকে প্রাধান্য না দিলে রাজনীতির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

tag ট্যাগ: #ঝাড়ু হাতে