calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে মামলার মধ্যে !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে মামলার মধ্যে !

একটি দুটি নয়, ৩৪টি অভিযোগে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। মঙ্গলবার মার্কিন এক আদালতে তার বিচারও শুরু হয়েছে। ওই দিন তাকে কিছু সময়ের জন্য গ্রেফতারও...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল ২০২৩ • সকাল ১১:৫৩
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫০ বার পঠিত

মোট ১০০৪ জনের উপরে এই সমীক্ষা চালানো হয়েছিল গত বুধ ও বৃহস্পতিবার। কী বলছে সমীক্ষা? জানা গেছে, সমীক্ষা অনুযায়ী, ৪৯ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনে ক্রিমিনাল কেস রুজু করে সঠিকভাবেই করা হয়েছে। দেখা গেছে, স্বঘোষিত ডেমোক্র্যাট সমর্থকদের ৮৪ শতাংশই মনে করেন ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঠিকই করা হয়েছে। স্বাভাবিকভাবেই রিপাবলিকান সমর্থকদের ক্ষেত্রে এই সমর্থন মাত্র ১৬ শতাংশ, যেহেতু ট্রাম্প রিপাবলিকান নেতা।

রিপাবলিকান সমর্থকদের মধ্যে ৪০ শতাংশ জানিয়েছেন, তাদের নেতাকে অভিযুক্ত করার পর তাদের তাকে ভোট দেয়ার ইচ্ছে আরো বেড়ে গেছে। ৩৮ শতাংশ জানাচ্ছে, এই ঘটনায় তাদের সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। মাত্র ১২ শতাংশ অবশ্য এই গ্রেফতারির পর ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট পদে ফিরিয়ে আনতে নারাজ।

এদিকে আগামী বছরের নির্বাচনে রিপাবলিকানদের মধ্যে মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পই সকলের আগে রয়েছেন। দলীয় কর্মীদের ৫৮ শতাংশই তাকে চান।

tag ট্যাগ: #2222