calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / বাংলাদেশ সহজেই হারালো আইরিশদের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সহজেই হারালো আইরিশদের

ঢাকা টু কলকাতা আকাশপথে ৪৫ মিনিটের দূরত্ব। তথ্যটা দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা নাইট রাইডার্সের বৃহস্পতিবারে ম্যাচে লিটন দাসের খেলার সম্ভাবনার আশা দিয়েছিল। ইঙ্গিত ছিল পরিষ্কার- তৃতীয় দিনই ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল ২০২৩ • সকাল ১১:২২
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৫৩ বার পঠিত

এই জয়ে তিন ফরম্যাটের সিরিজই ঘরে তুললো লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে, টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর একমাত্র টেস্টে চতুর্থ দিন দ্বিতীয় সেশনের শুরুতেই জয় পেল চন্ডিকা হাথুরুসিংহের দল। তবে নিজেদের ইতিহাসের মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড পূর্ণ সম্মান আদায় করে নিয়েছে। 

ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসে ২১৪ রান তোলে তারা। অভিষিক্ত মিডল অর্ডার ব্যাটার হ্যারি টেক্টর ৫০ রান করেন। এছাড়া কার্টুস ক্যাম্পার ৩৪, লরকান টাকার ৩৭ ও মার্ক এডায়ার ৩২ রান করেন।

জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংস থেকে ৩৬৯ রান তোলে। টপ অর্ডারের তিন ব্যাটার ব্যর্থ হলেও সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ১৫৯ রানের জুটি গড়েন। সাকিব ৯৪ বলে ১৪ চারের শটে ৮৭ রান করে আউট হন। মুশফিকুর রহিম খেলেন ১২৬ রানের ইনিংস। ১৫টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া মেহেদি মিরাজ ৫৫ ও লিটন দাস ৪৩ রানের ইনিংস খেলেন।

দ্বিতীয় ইনিংসে নেমে আইরিশরা ব্যাটিং বিপর্যয়ে পড়লেও হ্যারি টেক্টর, উইকেটরক্ষক লরকার টাকার ও লোয়ার অর্ডার ব্যাটার মার্ক এডায়ার দুর্দান্ত ব্যাটিং করেছেন। টেক্টর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নেন। ফিরে যান ৫৬ রান করে। টাকার খেলেন ১০৮ রানের ঝকঝকে ইনিংস। মার্ক এডায়ারের ব্যাট থেকে আসে ৭২ রান। 

লক্ষ্য তাড়া করতে নেমে ২৭.১ ওভারে রান তুলে ফেলেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ৪৮ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেছেন। ওপেনার তামিম ফিরে যাওয়ার আগে ২৪ রান যোগ করেন। ওপেনিংয়ে নেমে লিটনও ঝড়ো শুরু করেন। তিনি ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেন। 

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে বাঁ-হাতি এই স্পিনার চার উইকেট দখল করেন। এবাদত দ্বিতীয় ইনিংস থেকে তুলে নেন তিন উইকেট। আয়ারল্যান্ডের আন্দ্রে ম্যাকব্রিনি প্রথম ইনিংসে নেন ছয় উইকেট। এটি চলতি বছর বাংলাদেশের প্রথম টেস্ট। যা জয়ে শুরু হলো। গত বছরও নিউজিল্যান্ডকে হারিয়ে বছর শুরু করেছিল টাইগাররা। পরের নয় টেস্টে সেরা সাফল্য ছিল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র।


tag ট্যাগ: #2222