calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ট্রাম্পকে লন্ডনের মেয়র,যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ট্রাম্পকে লন্ডনের মেয়র,যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন:

লন্ডনের মেয়র সাদিক খান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষ নিয়ে বলেছেন, ইরানের ওপর হামলায় যোগ না দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করে স্টারমার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৮ মার্চ ২০২৬ • দুপুর ০১:৪৫
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

৭ মার্চ এক বিবৃতিতে সাদিক খান জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতাই যুক্তরাজ্যের জন্য মঙ্গলজনক, বিশৃঙ্খলা বা রক্তপাত কোনো সমাধান নয়। তিনি এই সংঘাতকে একটি ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে অভিহিত করে সতর্ক করেন যে এতে জড়িয়ে পড়লে কেবল সাধারণ মানুষের ভোগান্তি আর অপ্রয়োজনীয় প্রাণহানিই বাড়বে।

সাদিক খান আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক অভিযানে অংশ নিলে ব্রিটিশ অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপে থাকা সাধারণ মানুষের ওপর জ্বালানি তেলের দাম, খাদ্যমূল্য এবং বন্ধকির কিস্তির বোঝা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

তার মতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার যে অগ্রগতি হয়েছে, যুদ্ধের কারণে তা নস্যাৎ হয়ে যেতে পারে। যদিও তিনি ইরানি শাসকগোষ্ঠীর দমনপীড়নের নিন্দা জানিয়েছেন, তবে তিনি বিশ্বাস করেন যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই সামরিক পদক্ষেপ সঠিক পথ নয়।


এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী স্টারমারও তার অবস্থান পরিষ্কার করে বলেছিলেন, কোনো চাপ তাকে তার নীতি ও মূল্যবোধ থেকে সরাতে পারবে না এবং আলোচনার মাধ্যমেই ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনা সম্ভব। 

জাতিসংঘ বা আন্তর্জাতিক মহলের সম্মতি ছাড়া এই হামলা শুরু করায় এর সমালোচনা করে সাদিক খান বলেন, যুদ্ধ শুরু করা সহজ হলেও শেষ করা অত্যন্ত কঠিন। তিনি মনে করেন, যুক্তরাজ্যের উচিত কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপে মনোযোগ দেওয়া।

এদিকে, সাদিক খানের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বরাবরের মতোই আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সাথে এক বৈঠকে ট্রাম্প লন্ডনের মেয়রকে ‘অযোগ্য’ বলে আখ্যা দেন। তবে মেয়রের মুখপাত্র পাল্টা জবাবে বেশ রসিকতার সাথেই বলেন, সাদিক খান এখনো ট্রাম্পের মাথায় জেঁকে বসে আছেন এবং ট্রাম্প তাকে নিয়ে কিছুটা বেশিই আবিষ্ট। 

২০১৭ সাল থেকেই ট্রাম্প ও সাদিক খানের মধ্যে এমন বাকযুদ্ধ চলে আসছে, যা এই যুদ্ধের আবহে নতুন মাত্রা পেল।

সূত্র: আনাদোলু এজেন্সি।