calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / অন্যান্য / একই দিনে রোজা-ঈদ পালন করা সম্ভব নয় : বাংলাদেশ হেলাল কমিটি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

একই দিনে রোজা-ঈদ পালন করা সম্ভব নয় : বাংলাদেশ হেলাল কমিটি

জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ হেলাল কমিটির উদ্যোগে চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন বিষয়ক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতৃবৃন্দ বলপন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৪ মার্চ ২০২৬ • দুপুর ১২:০২
history আপডেট: ৮ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২৭৪ বার পঠিত

এই অপরিহার্য বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিধায় বাংলাদেশ হেলাল কমিটি কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে বাংলাদেশের প্রেক্ষিতে 'চান্দ্রমাসের সঠিক তারিখ নির্ণয়ে জনসচেতনতা বৃদ্ধি ও বিভ্রান্তি নিরসন" বিষয়ক সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়।

 

দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপরোক্ত বিষয়ে কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে সঠিক সমাধান উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গর্ভনর ও বাংলাদেশ হেলাল কমিটির আহবায়ক ড. মুফতি কাফীলুদ্দীন সরকার সালেহী, ঢাকা কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আজহারী, অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, ঢাকা দারুননাজাত কামিল মাদরাসার প্রধান মুফতি মাওলানা মুহাম্মদ ওসমান মান গনি সালেহী, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার ড. মাওলানা হায়দার আলী আকন্দসহ দেশবরেণ্য ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।