calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ
home হোম / খেলাধুলা / ইংল্যান্ড সেমিফাইনালে হ্যারির সেঞ্চুরিতে , বিদায়ের পথে পাকিস্তান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

ইংল্যান্ড সেমিফাইনালে হ্যারির সেঞ্চুরিতে , বিদায়ের পথে পাকিস্তান

হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সবার আসে সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড ক্রিকেট দল।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ • সকাল ১০:৫৮
history আপডেট: ৮ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২৬০ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরে সুপার এইটে টানা দুই ম্যাচে শ্রীলংকার পর পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ব্রিটিশরা।

সুপার এইটে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যে কারণে সেই ম্যাচে ১ পয়েন্টের বেশি পায়নি পাকিস্তান। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল পাকিস্তান। 

মঙ্গলবার শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান করে পাকিস্তান।

১২০ বলে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় ইংল্যান্ড। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার ফিল সল্ট। 

দলীয় ১৭ রানে ফেরেন আরেক ওপেনার জস বাটলার। ৩৫ রানে ফেরেন চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জ্যাকব বেথেল। ৫৮ রানে ফেরেন টম ব্যান্টন। ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক।

তিনি উইকেটের এক প্রান্ডে দাঁড়িয়ে থেকে রীতিমতো তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। দলের জয়ের জন্য ১৯ বলে প্রয়োজন ছিল মাত্র ১০ রান।

খেলার এমন সময় ৫১ বলে ১০টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০০ রান করে শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন হ্যারি ব্রুক। এরপর ২৩ বলে ২৮ রান করে ফেরেন উইল জ্যাকস।

হ্যারি ব্রুক এবং উইল জ্যাক আউট হওয়ার পর কারিশকা দেখানোর চেষ্টা করে পাকিস্তান। শেষ দিকে ৮ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৪ রান। ডাউন দ্যা উইকেটে খেলতে গিয়ে আউট হন জেমি ওভারটন। 

১৯ ওভারে ৮ উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৬২ রান। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। পাকিস্তানের প্রয়োজন ছিল ২ উইকেট। শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জফরা আর্চার। 

এর আগে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান করে পাকিস্তান। দলের হয়ে ওপেনার শাহিবজাদা ফারহান সর্বোচ্চ ৬৩ রান করেন। তিনি ৪৫ বলে ৭টি চার আর দুই ছক্কায় এই রান করেন।

এছাড়া ১১ বলে ২৩ রান করেন শাদাব খান। ১৬ বলে দুই চার আর দুই ছক্কায় ২৫ রান করেন ফখর জামান। ২৫ রান করেন বাবর আজম। ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৪ রান খরচ করে ৩ উইকেট নেন লিয়াদ দাউসন। দুটি করে উইকেট নেন জোফরা আর্চার ও জেমি ওভারট

tag ট্যাগ: #ইংল্যান্ড