calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / আন্তর্জাতিক / ভারত যে কঠিন সমীকরণের সামনেদ. আফ্রিকার কাছে গো-হারা হেরে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারত যে কঠিন সমীকরণের সামনেদ. আফ্রিকার কাছে গো-হারা হেরে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ ৭৬ রানে হেরেছে তারা দক্ষিণ আফ্রিকা-র কাছে। গত আসরের ফাইনালিস্টরা এদিন ছিল পুরো দাপটে। বর্তমান চ্যাম্পিয়ন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০১:৪৬
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৩০০ বার পঠিত

এই হারে ভারতের নেট রানরেট নেমে গেছে -৩.৮০০-তে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার রানরেট এখন ৩.৮০০। ২০২৪ আসরে ভারতের কাছে মাত্র সাত রানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার তারা সেই আক্ষেপ মেটানোর পথে বড় পদক্ষেপ নিল।

সুপার এইট গ্রুপ ১-এ দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২। ভারত এক ম্যাচ হেরে এখনও শূন্য পয়েন্টে। সামনে ভারতের দুটি কঠিন ম্যাচ। প্রথমে চেন্নাইয়ে সিকান্দার রাজাদের জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে তারা। এরপর কলকাতায় মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

সেমিফাইনালে উঠতে হলে ভারতের আর হারার সুযোগ নেই। জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে বিদায় প্রায় নিশ্চিত। তাই বাকি দুই ম্যাচ জিততেই হবে। শুধু জিতলেই চলবে না। বড় ব্যবধানে জিততে হবে। এতে রানরেট বাড়বে।

ধরা যাক ভারত দুই ম্যাচই জিতল। তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সেরা পরিস্থিতি হবে যদি দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচও জেতে। তাহলে তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সর্বোচ্চ ২ পয়েন্টে থামবে। তখন ভারত সেমিফাইনালে উঠতে পারবে।

কিন্তু পরিস্থিতিটা বদলে যাবে দক্ষিণ আফ্রিকা যদি তাদের দুই ম্যাচের একটিতেও হেরে বসে। এরপর যদি তাদের হারানো দলটা অন্য এক ম্যাচেও জিতে যায়, তাহলে তিন দলের পয়েন্ট হবে ৪ করে। তখন সেমিফাইনালে যাবে সেরা দুই দল। সেখানে বড় ভূমিকা রাখবে নেট রানরেট। ভারত কিন্তু পিছিয়ে এই নেট রান রেটেই!

tag ট্যাগ: #ভারত