calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / বাইডেন-ট্রুডো ধারে কাছে নেই, ফের জনপ্রিয়তায় শীর্ষে মোদি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাইডেন-ট্রুডো ধারে কাছে নেই, ফের জনপ্রিয়তায় শীর্ষে মোদি

গত দু’ বছরের মতো এবারও বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে চতুর্থবার এ স্থান অর্জন করলেন তিনি। আন্তর্জাতিক ও জরিপ সংস্থা মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স প্রতি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ • দুপুর ১২:৩৯
history আপডেট: ৩ বছর আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৪ বার পঠিত

জরিপ চালানোর জন্য মর্নিং কনসাল্টের বেছে নেওয়া ২০টি হলো—অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের নেতাদের রেটিং ট্র্যাক করছে।চলতি বছরের জরিপে ৭৬ শতাংশ অংশগ্রহণকারীর সমর্থন পেয়েছেন তালিকার শীর্ষে থাকা মোদি; আর ৬১ শতাংশ অংশগ্রহকারীদের সমর্থন লাভ করে মোদির পরেই আবস্থান করছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ও’ব্রাদর।

জনপ্রিয় বৈশ্বিক নেতাদের এই তালিকায় মোদি-ও’ব্রাদরের পরে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ (৫৫ শতাং সমর্থন পেয়ে তৃতীয়), সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন ব্রেসেট (৫৩ শতাংশ সমর্থন পেয়ে চতুর্থ), ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্য সিলভা (৪৯ শতাংশ সমর্থন পেয়ে পঞ্চম), ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (৪৯ শতাংশ সমর্থন পেয়ে ষষ্ঠ)।

এই তালিকায় সপ্তম স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টকে তাদের প্রিয় বৈশ্বিক নেতা হিসেবে সমর্থন করেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আছেন আরো পেছনে। ৩৯ শতাংশ সমর্থন পেয়ে তালিকায় নবম স্থানে আছেন তিনি। এছাড়াও এই তালিকায় আছেন পর্তুগালের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু (৩৯ শতাংশ সমর্থন পেয়ে অষ্টম) এবং দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ (৩৮ শতাংশ সমর্থন পেয়ে দশম)।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তালিকায় প্রথম দশজনের মধ্যে স্থান পাননি। এই নিয়ে চতুর্থবার মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের তালিকায় উঠলেন নরেন্দ্র মোদি। এর আগে ২০১১ সালের নভেম্বর ও ২০২২ সালের জানুয়ারি ও ওই বছর আগস্টের তালিকাতেও এ সাফল্য অর্জন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

 

tag ট্যাগ: #111