calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / খেলাধুলা / আফগানিস্তান-দ. আফ্রিকা রোমাঞ্চকর লড়াই অবিশ্বাস্য! দ্বিতীয় সুপার ওভারে নিষ্পত্তি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

আফগানিস্তান-দ. আফ্রিকা রোমাঞ্চকর লড়াই অবিশ্বাস্য! দ্বিতীয় সুপার ওভারে নিষ্পত্তি

অবিশ্বাস্য এক ম্যাচের সাক্ষি হলো ক্রিকেট বিশ্ব। নির্ধারিত ম্যাচের পর টাই হলো প্রথম সুপার ওভারও! রোমাঞ্চে টাইটম্বুর ম্যাচে দ্বিতীয় সুপার ওভারে একটা পর্যায়ে যখন আফগানিস্তানের দরকার চার বলে চার ছক্কা, তখন টানা তিন ছক্কা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ • বিকাল ০৪:৩৩
history আপডেট: ৮ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৭২ বার পঠিত

এরপর সেই চার ছক্কার সমীকরন। শেষ বলে যখন ছক্কা লাগে তখন ওয়াইড দেন মহারাজ। চার মারলে তখন আরেকটি সুপার ওভারের সমীকরণ। কিন্তু এবার মহারাজের ইয়োর্কারে ব্যাট চালিয়ে পয়েন্টে ধরা পড়েন গুরবাজ। অবিশ্বাস্য এক জয়ের বাধনহারা উল্লাসে মাতে দক্ষিণ আফ্রিকা শিবির।

টি–টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম ‘ডাবল সুপার ওভার’ ম্যাচ।

গুরবাজই আফগানদের রেখেছিলেন জয়ের পথে। ম্যাচে এই ওপেনার খেলেন ৪২ বলে ৮৪ রানের ইনিংস। ২৬ রানে ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি।

তার আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৮ বলে ৬১ করেন রায়ান রিকেলটন। ৪১ বলে ৫৯ করেন কুইন্টন ডি কক। ৪১ রানে ৩ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।

২০২৪ সালের ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি–টুয়েন্টিতে দুবার সুপার ওভারে গিয়েও জিততে পারেনি আফগানিস্তান। এবারও তাই হলো।

এই হারে সুপার এইটে ওঠা কঠিন হয়ে গেল আফগানিস্তানের জন্য। শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও সুপার এইট অনিশ্চিত থাকবে আফগানিস্তানের জন্য। প্রথম ম্যাচে তারা হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে।

অন্যদিকে কানাডার বিপক্ষে জয়ে আসর শুরু করা দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেল সুপার এইটের খুব কাছে।