calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / খেলাধুলা / বাংলাদেশ অপরাজিত থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৭ জয়,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ অপরাজিত থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৭ জয়,

ল হাতে নাহিদা আক্তারের বিষাক্ত ঘূর্ণি আর ব্যাট হাতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হার না মানা ফিফটি, এই দুইয়ে ভর করে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০১:৫৬
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৪৭৯ বার পঠিত
মাত্র ২৩ রানে ৫ উইকেট হারিয়ে ডাচরা যখন চরম বিপর্যয়ে, তখন হাল ধরেন রবিন রাইক ও সানিয়া খুরানা। তাদের ৭৮ রানের জুটির ওপর ভর করে ১০০ পার করে ডাচরা। নাহিদা ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মারুফা, স্বর্ণা ও রাবেয়া নেন ১টি করে উইকেট।
৩৯ রান করা রাইককে ইনিংসের শেষ ওভারে ফেরান মারুফা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশও। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন অধিনায়ক জ্যোতি ও শারমিন সুলতানা সুপ্তা। সুপ্তা ব্যক্তিগত ১৫ রানে ফিরলে সোবহানা মোস্তারিকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়েন জ্যোতি।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নিয়ে ৫০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। অন্যপ্রান্তে ৩৩ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন সোবহানা।

পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারি। ৭ ম্যাচে ১৪৫.৫৫ স্ট্রাইক রেটে ২৬২ রান করে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শিরোপা জয়ের এই আত্মবিশ্বাস নিয়ে এবার ইংল্যান্ডের বিমান ধরবে টাইগ্রেসরা।

tag ট্যাগ: #বাংলাদেশ