calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন
home হোম / আন্তর্জাতিক / পাকিস্তানে ১০ নিরাপত্তা কর্মীসহ নিহত ৪৭ সন্ত্রাসী হামলায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পাকিস্তানে ১০ নিরাপত্তা কর্মীসহ নিহত ৪৭ সন্ত্রাসী হামলায়

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের সমন্বিত হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য হয়েছেন। এ ঘটনার পাল্টা হামলায় নিরাপত্তা বাহিনী ৩৭ জনকে হত্যা করেছে। শনিবার ভোর ৩টার দিকে শুরু হওয়া এক হামলায় কথিত জাতিগত বালুচ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ • দুপুর ০১:৪৫
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৫৯ বার পঠিত
এখানে বিদ্রোহীরা আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রীয় বাহিনী, বিদেশি নাগরিক লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে বলেছেন, হামলায় ১০ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তিনি বেলুচিস্তানের একাধিক স্থানে গুলিবর্ষণের পর ৩৭ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করার জন্য বাহিনীর প্রশংসা করেন।

নকভি বলেন, এসব হামলা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ দ্বারা পরিচালিত হয়েছে।

দেশটির সরকার নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের বিরুদ্ধে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)  ব্যবহার করে। সংগঠনটি প্রতিবেশী চিরশত্রু ভারতের মদদপুষ্ট।

এক বিবৃতিতে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলার জবাব দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার ভারতের প্রতি অভিযোগও করেছেন।

সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলেও যোগ করেন তিনি।

নয়াদিল্লি এখনও অভিযোগের জবাব দেয়নি।

হামলার সময় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় ইন্টারনেট এবং ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়।

সূত্র: আল-জাজিরা