calendar_today সোমবার, ১৭ কার্তিক ১৪৩৩ • ২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ◆ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশ বক্সে আগুন
home হোম / রাজনীতি / জনতার স্রোত জামায়াত আমিরের সমাবেশস্থলে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
রাজনীতি বিশেষ প্রতিবেদন

জনতার স্রোত জামায়াত আমিরের সমাবেশস্থলে

জামায়াত আমির ডা. শফিকুর রহমান পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজের পাশে সমাবেশস্থল। জামায়াতসহ দশ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল। কিছুক্ষণ পরপর মিছিল...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:০৮
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২৩ বার পঠিত

রোববার (২৫ জানুয়ারি) ফজরের পর থেকে জামায়াতসহ ১১ দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেন এই সমাবেশস্থলে। সকাল নয়টার মধ্যেই সমাবেশস্থলে রাখা চেয়ারগুলো পূর্ণ হয়ে যায়। মঞ্চ থেকে পেছনের দিকে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।

দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১১টায় সমাবেশস্থলে আসবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখানে ঢাকা-৪ আসনে প্রার্থী হয়েছেন মহানগর দক্ষিণ জামায়াতের সহকারি সেক্রেটারি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ও ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেন। তাদের দুজনের পক্ষে ভোট চাইতেই এখানে আসবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এই সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আবদুস সবুর ফকির। সমাবেশে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। এছাড়া ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতারা বক্তব্য দিবেন।

 

কাজলারপারের জনসভা শেষে জামায়াত আমির যাবেন গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে। সেখানে ঢাকা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল মান্নানের নির্বাচনি জনসভায় বক্তব্য দিবেন।

 

বিকাল চারটায় বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে ঢাকা-৭ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনি জনসভায় বক্তব্য দিবেন জামায়াত আমির।

এর আগে গত ২৩ জানুয়ারি ডা. শফিকুর রহমান পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেন। পরের দিন ২৪ জানুয়ারি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলায় নির্বাচনই জনসভা করে ঢাকায় ফেরেন।