calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো
home হোম / তথ্য ও প্রযুক্তি / গুগল জিমেইলে এআই যুক্ত করল , পাবেন যেসব সুবিধা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
তথ্য ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন

গুগল জিমেইলে এআই যুক্ত করল , পাবেন যেসব সুবিধা

গুগল তার ইমেইল প্ল্যাটফর্ম জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত করছে। নতুন ‘জেমিনি’ নামের এই এআই সহকারী ব্যবহারকারীদের জন্য ইমেইল খোঁজা, করণীয় তালিকা তৈরি এবং উত্তর লেখা আরও সহজ করে দেবে। তবে এই সুবিধার সঙ্গে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:২৯
history আপডেট: ৯ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৩৭১ বার পঠিত

গুগল ধাপে ধাপে এই নতুন এআই ফিচার চালু করছে, যার রোলআউট শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে। মূল উদ্দেশ্য হলো ব্যবহারকারীর ভরা ইনবক্স পরিচালনা সহজ করা এবং ইমেইল লেখার সময় কমানো।

এই ফিচারগুলো জেনারেটিভ এআই প্রযুক্তির মাধ্যমে কাজ করবে, যা মানুষের ভাষা বোঝার মতো সক্ষম। জেমিনি ব্যবহারকারীর ইমেইল বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারবে। উদাহরণস্বরূপ, কেউ যদি জিজ্ঞেস করেন—‘গত মাসে যার সঙ্গে চাকরির বিষয়ে কথা হয়েছে, তার নাম কী’—তাহলে জেমিনি ইনবক্স খুঁটিয়ে সেই তথ্য বের করার চেষ্টা করবে। এটি সাধারণ সার্চের চেয়ে বেশি প্রাসঙ্গিক এবং সময়ভিত্তিক ফলাফল দেয়।

গুগল আরও একটি নতুন ইনবক্স টুল পরীক্ষা করছে, যা ভবিষ্যতে ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে। এটি স্বয়ংক্রিয়ভাবে ইমেইলে থাকা কাজ শনাক্ত করে করণীয় তালিকা তৈরি করবে, ফলে ব্যবহারকারীর আলাদা নোট নেওয়ার প্রয়োজন হবে না।

ইমেইল লেখার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। নতুন টুলে থাকবে স্বয়ংক্রিয় প্রুফরিডার, যা বানান ও ভাষার ভুল ধরিয়ে দেবে। এছাড়াও উত্তর সাজেশন সুবিধা থাকবে, যা প্রাসঙ্গিক উত্তর তৈরি করবে। ব্যবহারকারী চাইলে তা সরাসরি পাঠাতে বা নিজের মতো পরিবর্তন করতে পারবেন।


গুগল জানিয়েছে, কিছু ফিচার বিনামূল্যে ব্যবহারযোগ্য হবে, তবে উন্নত সুবিধার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। কোন ফিচার ফ্রি এবং কোনটি পেইড, তা ধাপে ধাপে জানানো হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তন ইমেইল ব্যবহারের ধরণ বদলে দিতে পারে। ব্যবহারকারীরা এক নজরে ইনবক্সের সারসংক্ষেপ দেখতে পারবেন, গুরুত্বপূর্ণ কাজ দ্রুত চিহ্নিত হবে এবং অপ্রয়োজনীয় মেইল আলাদা করার ঝামেলা কমবে।

তবে গোপনীয়তা নিয়ে শঙ্কা রয়েছে। জেমিনিকে কার্যকরভাবে কাজ করতে হলে ব্যবহারকারীর পুরো ইনবক্সে অ্যাক্সেস দিতে হবে, যা ব্যক্তিগত তথ্য বিশ্লেষণের ঝুঁকি তৈরি করতে পারে। গুগল দাবি করছে, ইমেইল বিশ্লেষণ করা হলেও কর্মীরা ব্যক্তিগত মেইল পড়ে না এবং তথ্য সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক ব্রায়ান এক্স চেন এক সপ্তাহ ধরে এআই-যুক্ত জিমেইল ব্যবহার করেছেন। তার অভিজ্ঞতা অনুযায়ী, স্বয়ংক্রিয় করণীয় তালিকা কার্যকর হলেও ইমেইল লেখার গতি বাড়ানোর টুলগুলো পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।

tag ট্যাগ: #গুগল