calendar_today সোমবার, ১৭ কার্তিক ১৪৩৩ • ২ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু ◆ পোশাকশিল্পকে ‘ষড়যন্ত্রকারীরা পরিস্থিতি উসকে দিয়ে ধ্বংসের পাঁয়তারা করছে’ ◆ আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড ◆ হকারদের পুনর্বাসনেই হতে পারে শপিং মলের সংকটের সমাধান ◆ ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনায় ক্ষুব্ধ এনইসি, জানাল প্রতিবাদ ◆ ইসরাইলের নির্বাচন কমিশন নির্বাচনের ফল নিয়ে অবস্থান স্পষ্ট করল ◆ ভাল্লুকের সঙ্গে সংঘর্ষে ট্রেনের বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা ৩২ যাত্রী ◆ পোশাক কারখানায় ভাঙচুর-অগ্নিসংযোগ: সরকারকে যে আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান ◆ গাজীপুরে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ◆ আইসিসিবিতে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ◆ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; পুলিশ বক্সে আগুন ◆ ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের অবস্থানের সমালোচনায় এনসিপি
home হোম / খেলাধুলা / চট্টগ্রাম ও রাজশাহী বিপিএলের ফাইনালে আজ মুখোমুখি
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
খেলাধুলা বিশেষ প্রতিবেদন

চট্টগ্রাম ও রাজশাহী বিপিএলের ফাইনালে আজ মুখোমুখি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের টিকিট নিয়ে কাড়াকাড়ি আগে থেকেই। এদিকে ফাইনালের দুই ঘণ্টা আগে আজ মিরপুরে ট্রফি উন্মোচন হবে। টুর্নামেন্টের মাঝপথে দুবাই থেকে এসেছে ২৫ লাখ টাকা দামি ট্রফি। তবে বিপিএলের ফাইনাল বাদ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ • দুপুর ০১:১৪
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৪ বার পঠিত

টুর্নামেন্ট শুরু হওয়ার আগেরদিনও ফাইনালে ওঠা কিংবা শিরোপার কথা ভাবা অলীক কল্পনা ছিল চট্টগ্রামের জন্য। বিপিএল শুরুর আগের দিন সরে দাঁড়ায় মালিকপক্ষ। দল তখন অনিশ্চয়তার দোলাচলে। তড়িঘড়ি করে টুর্নামেন্টের স্বার্থে দল নিজেরা নিয়ে নেয় বিসিবি। বিপিএল শুরুর আগের দিন যে চট্টগ্রাম ছিল টালমাটাল, শেষের আগেরদিন সেই তারাই স্বপ্নাতুর। অধিনায়ক মেহেদী হাসানের দুই চোখে শিরোপা-স্বপ্ন। সবার আগে তারা ফাইনালে উঠেছে। বিসিবি দলের দায়িত্ব নেওয়ার পর টিম ডিরেক্টর হাবিবুল বাশার, ম্যানেজার নাফিস ইকবাল ও কোচ মিজানুর রহমানের তত্ত্বাবধানে দারুণ ক্রিকেট উপহার দেয় চট্টগ্রাম। ফাইনালের আগেরদিন অধিনায়ক মেহেদী হাসান বলেন, ‘ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না? অবশ্যই দেখব। তবে আগামীকালের (আজ) দিনটায় যারা ভালো ক্রিকেট খেলবে, যারা সব বিভাগে ভালো করবে, তারাই শিরোপা জিতবে। প্রত্যেক ক্রিকেটার চায় শিরোপা জিততে। সবার সেই ক্ষুধা আছে। দেখা যাক, কী হয়।’

লিগপর্বে একে অপরের বিপক্ষে রাজশাহী ও চট্টগ্রামের জয় সমান। দুদলই একটি করে জয় পেয়েছে। কোয়ালিফায়ার জিতে এগিয়ে যায় চট্টগ্রাম। ফাইনালের হিসাব আলাদা। প্রতিপক্ষকে সম্মান ও সমীহ করছেন চট্টগ্রাম অধিনায়কও। তবে রাজশাহীর কোচ হান্নান সরকার মনে করেন, দল হিসাবে পারফর্ম করতে পারলে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘মিরপুরে টস জিতলেই যে ম্যাচ জয়, এমনটা নয়। আমরা দেখিয়েছি যে, টস হেরেও ম্যাচ জেতা যায়। সেভাবেই খেলার চেষ্টা করব। আর মাত্র এক ধাপ। দল এক হয়ে খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’