calendar_today বৃহস্পতিবার, ২০ কার্তিক ১৪৩৩ • ৫ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
জামজামী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট ◆ গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী
home হোম / আন্তর্জাতিক / পুতিনকে গাজার বোর্ড অব পিসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিনকে গাজার বোর্ড অব পিসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বোর্ড অব পিস’-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তাকে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ • দুপুর ১২:০৭
history আপডেট: ৯ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯২ বার পঠিত

হোয়াইট হাউস গত শুক্রবার এক বিবৃতিতে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, এই বোর্ড ট্রাম্পের ঘোষিত গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে গাজা পুনর্গঠন, কৌশলগত তত্ত্বাবধান, আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ এবং সংঘাত-পরবর্তী সময়ে অঞ্চলটিকে শান্তি ও উন্নয়নের পথে নিয়ে যেতে জবাবদিহি নিশ্চিত করবে বোর্ডটি।

এ ছাড়া যুক্তরাষ্ট্র গাজা সংঘাত অবসানের জন্য ট্রাম্পের ঘোষিত সমন্বিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’ (এনসিএজি) গঠন করেছে। এর পাশাপাশি এনসিএজিকে সহায়তা করতে একটি প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড এবং একটি গাজা নির্বাহী বোর্ডও গঠন করা হয়েছে।

tag ট্যাগ: #পুতিনকে