calendar_today মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ • ৩ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন ◆ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন সদস্য সচিবকে সাবেক নেতাদের অভিনন্দন ◆ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ◆ ইরানে মার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ◆ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা: শামা ওবায়েদ ◆ কুমিল্লায় ২৭ মামলার আসামি মইন্যা ডাকাত গ্রেপ্তার, সঙ্গে ছেলে ◆ লালপুরে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের দুই শিশুর মৃত্যু
home হোম / অন্যান্য / এক প্রশান্তি কাবা শরিফের তাওয়াফ ও সাফা-মারওয়া সাই:
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
অন্যান্য বিশেষ প্রতিবেদন

এক প্রশান্তি কাবা শরিফের তাওয়াফ ও সাফা-মারওয়া সাই:

আমরা ওমরা করতে এসে এবার একটা বিষয়ে ভীষণ ক্লিয়ার হয়েছি—আপনার গায়ে শক্তি থাকা অবস্থায় ওমরা করতে আসুন। কাবা শরিফের তাওয়াফ, সাফা-মারওয়া সাই করা ও যাবতীয় নিয়ম শেষ করতে আপনাকে প্রায় নয় মাইল হাটতে হবে। এই আট নয় মাইল শুধু কাবা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ • বিকাল ০৩:৩৫
history আপডেট: ৯ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২২১ বার পঠিত

আমি আল্লাহর রহমতে ৪টা ওমরা করতে পেরেছি। শেষ ওমরায় সাফা-মারওয়া সাই করার সময়ে ভীষণ ক্লান্ত হয়ে যাই। আল্লাহর সাহায্যে তা সুসম্পন্ন করতে পেরেছি। জমজমের পানি খেয়ে জিরিয়ে জিরিয়ে করেছি শেষ ওমরা। জমজমের পানি শরীরের জন্য শক্তি ও আরামদায়ক ভিটামিনও বটে।

 

এরপর ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, চুল কেটে পরিচ্ছন্ন হওয়া, হোটেলে ফেরা—এই অনেক কষ্টের কাজগুলো আল্লাহ সহজ না করে দিলে কিছুতেই সম্ভব না। পরামর্শ থাকবে, ওমরা ও হজ্জ গায়ে শক্তি থাকা অবস্থায় করুন। মজা পাবেন। শান্তি পাবেন।

 

যারা শক্তিতে সবল, তারা নিচে দাঁড়িয়ে তাওয়াফ করেন। আর যারা দুর্বল বা অসুস্থ, তারা উপরে, দুতলা বা তিনতলায় হেটে কিংবা হুইলচেয়ার ব্যবহার করে তাওয়াফ করতে পারেন। হুইলচেয়ার করে সাফা-মারওয়া সাই করালে একশ রিয়াল খরচ হতে পারে। নিজের লোক দিয়ে করতে পারলে টাকা খরচ হয় না। হুবহু সাফা-মারওয়াতে হুইলচেয়ারে সাই করানোর জন্য নির্দিষ্ট লোক রয়েছে যারা একশ রিয়াল নিয়ে কাজটি করেন।

সবুজ চিহ্নিত দুপাশে দুটি জায়গা রয়েছে। সে স্থানে পৌঁছালে ওমরা কারীরা দৌড়ে দৌড়ে সাই করেন। সাফা থেকে শুরু করে মারওয়া পর্যন্ত এক চক্কর, আবার মারওয়া থেকে সাফা পর্যন্ত এক চক্কর। সে দুই প্রান্তে কাবার দিকে ফিরে বলতে হয় “আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।” এমন করে ৭ চক্কর দিতে হয় ওমরাহ পালনকারীদের।

 

নিজের পায়ে দাঁড়িয়ে কিংবা হুইলচেয়ার ব্যবহার করে আল্লাহর ঘর তাওয়াফ করার মত প্রশান্তি আর কিছুতেই হয় না। আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, তবু ১৫ দিনের সময় নিয়ে মক্কা-মদিনা ঘুরে আসুন। আপনি যে প্রশান্তি ও সুখ পাবেন, তা আর কোথাও নেই।

 

আল্লাহ আমাদের সকলকে আমল করার তওফিক দান করুন।