calendar_today বুধবার, ১৯ কার্তিক ১৪৩৩ • ৪ নভেম্বর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
গবেষণা থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা: অধ্যাপক মতিনুর রহমানের নেতৃত্বে ইবির নতুন উদ্যোগ ◆ ‘জেন-জিদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি’: মাহমুদুর রহমান ◆ বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, উদ্বিগ্ন এইচআরডব্লিউ ◆ বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের ◆ ইরানের রাষ্ট্রীয় টিভিতে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশনা ◆ রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ২ ◆ সুনামগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদ বিএনপির ◆ ফরিদপুরে কিশোরীর মৃত্যু ঘিরে ধর্ষণের অভিযোগ, মৃত্যুর আগে ভিডিওতে অভিযুক্তদের নাম ◆ ৬৩৬ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের কেন্দ্রে লাজারাস গ্রুপ ◆ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ◆ চিকিৎসা ও সহযোগিতার আবেদন নিয়ে সচিবালয়ের সামনে বিএনপি কর্মী ◆ টিন থাকলেই কি রিটার্ন দিতে হবে? বাতিলের নিয়ম জানুন
home হোম / বিনোদন / কারিনাকে বুঝিয়েছিলেন শাশুড়ি মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
বিনোদন বিশেষ প্রতিবেদন

কারিনাকে বুঝিয়েছিলেন শাশুড়ি মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য?

২০১২ সালে বিয়ে করেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। শাশুড়ি শর্মিলা, ননদ সোহা, এমনকী সাইফের আগের পক্ষের দুই সন্তান ইব্রাহিম ও সারার সঙ্গেও বেশ ঘনিষ্ঠ সম্পর্ক কারিনা কাপুরের। কাপুর পরিবারের রক্ত তার শরীরে। এমনিতে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ • দুপুর ০২:৪০
history আপডেট: ৯ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৫৯ বার পঠিত

বছরখানেক আগে কারিনা কাপুর খানের রেডিয়ো শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসেছিলেন শর্মিলা ঠাকুর। আর সেখানেই কারিনা নিজের শাশুড়ির কাছেই জানতে চান মেয়ে আর পুত্রবধূর মধ্যে কী পার্থক্য।   

শর্মিলা ঠাকুর বেশ শান্তভাবে উত্তর দিয়েছিলেন। একটু ভেবে নিয়ে বলেন, কন্যা এমন একজন যে আপনার কাছে বড় হয়েছে। সুতরাং আপনি তার মেজাজ জানেন, আপনি জানেন কি তাকে রাগিয়ে দেবে। কীভাবে সেই ব্যক্তির সঙ্গে আচরণ করতে হবে। আর আপনি যখন আপনার পুত্রবধূর সঙ্গে দেখা করছেন তখন তিনি একজন প্রাপ্তবয়স্ক এবং আপনি তার মেজাজ কেমন তা জানেন না। তাই মিলমিশ হতে সময় লাগে। নতুন মেয়ে, আপনার পুত্রবধূ, আপনার বাড়িতে আসছে, তাই আপনাকেই তাকে স্বাগত জানাতে হবে এবং তাকে এমন একটা পরিবেশ দিতে হবে যা তার জন্য আরামদায়ক।


শর্মিলা জানান যে, নতুন পরিবারে বউমা যাতে মানিয়ে নিতে পারে, তার সিংহভাগ দায়িত্বও থাকে শাশুড়ির কাঁধে। 

বর্ষীয়ান অভিনেত্রী জানান, একটা ছেলেকে দায়িত্ব নিতে হবে মেয়েটি যাতে নতুন পরিবারে মানিয়ে নিতে পারে ভালোমতো। আমি যদি বলতে থাকি ‘আমার ছেলে না ছোটবেলা এটা খেতে ভালোবাসত, ওটা করতে ভালোবাসত, এটা ভালো খায়’-এসব শো অফ বাধা হয়ে দাঁড়াতে পারে। ওদেরকে নিজেদের মতো ছেড়ে দিতে হবে। আগে ওদের সুযোগ করে দিতে হবে নিজেদের সম্পর্ক মজবুত করার। তারপর তুমি তোমার জায়গাটা নেবে। 

২০১২ সালে বিয়ে করেন কারিনা কাপুর খান আর সাইফ আলি খান। বিয়ের পর দুই ছেলের জন্ম দিয়েছেন তারা, বড় ছেলে তৈমুর ও ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান। এছাড়াও সইফের আগের পক্ষের দুই ছেলেমেয়ে সারা ও ইব্রাহিমের সঙ্গেও খুব ভালো সম্পর্ক কারিনার। ননদ সোহা আলি খান ও তার স্বামী কুণাল খেমুকেও হামেশাই দেখা যায় কারিনা-সাইফের মুম্বাইয়ের বাড়িতে।